ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হবেন, আগেই বলেছিলেন ফিঞ্চ

স্পোর্টস ডেস্ক 
১৫ নভেম্বর ২০২১, ১৪:১৩আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৪:১৩

অস্ট্রেলিয়ার এই চ্যাম্পিয়ন দলটা নিয়েই সালোচনা ছিল ভীষণ। বুড়োদের দল, ফর্ম নেই…। টি-টোয়েন্টি বিশ্বকাপে এই বুড়োদেরই ভেলকি দেখলো বিশ্ব। অবশ্য অস্ট্রেলিয়াকে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন করার পেছনে অন্যতম অবদান ছিল ডেভিড ওয়ার্নারের। যে কারণে টুর্নামেন্ট সেরাও হয়েছেন। এমনটা যে হতে পারে, তা আগেই আভাস দিয়েছিলেন একজন! তিনি অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ!

বিষয়টা অবিশ্বাস্য লাগতে পারে। কিন্তু ফাইনালে নিউজিল্যান্ডকে হারানোর পর ফিঞ্চ বলেছেন, ‘‘আমি বানিয়ে কিছু বলছি না। প্রতিজ্ঞা করে বলছি, কয়েক মাস আগে আমি জাস্টিন ল্যাঙ্গারকে বলেছি, ‘ডেভি (ওয়ার্নার) কে নিয়ে চিন্তা করো না। দেখবে সেই টুর্নামেন্ট সেরা হবে।’’

তবে ব্যক্তিগতভাবে ফিঞ্চ মনে করেছিলেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা টুর্নামেন্ট সেরা হবে। কিন্তু সেমিফাইনাল ও ফাইনালে ওয়ার্নারের বিস্ফোরক ব্যাটিং-ই যে অস্ট্রেলিয়ার জয়ের ভিতটা গড়ে দিয়েছে। ফিঞ্চ তাই প্রশংসায় ভাসিয়েছেন ওয়ার্নারকে, ‘মনে করেছি জাম্পা টুর্নামেন্ট সেরা হবে। কিন্তু ওয়ার্নার সর্বকালের সেরা ব্যাটারদের একজন। অবিশ্বাস্য যোদ্ধাও। ও এমন মাপের খেলোয়াড়, যার দেয়ালে পিঠ ঠেকে গেলেই সেরাটা বের হয়ে আসে। ওর জন্য টুর্নামেন্টের এমন শেষ অবশ্যই বিশেষ কিছু।’

/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী