ঢাকায় বাবর-শোয়েব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২১, ১২:২৮আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১২:২৮

পাকিস্তানের মূল দল ঢাকায় পৌঁছে গেলেও সঙ্গে আসেননি অধিনায়ক বাবর আজম ও শোয়েব মালিক। অবশেষে মঙ্গলবার সকালেই ঢাকায় পা রেখেছেন তারা। 

মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলার আশায় পাকিস্তানের দুবাই ত্যাগ করার কথা ছিল ১৬ নভেম্বর। বাকিরা আগেভাগে ঢাকায় পৌঁছালেও ওই দুজন শুধু পূর্বের সূচিতে সফরের পরিকল্পনা করেছেন। এখন ঢাকায় পৌঁছে তারা করোনা টেস্টে নেগেটিভ হলেই দলের অনুশীলনে যোগ দিতে পারবেন। 

আগামী ১৯ নভেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে। তার আগে চার দিন অনুশীলনের সুযোগ পাচ্ছে পাকিস্তান। মঙ্গলবারও সকাল সাড়ে ১০টা থেকে দেড়টা পর্যন্ত মিরপুরের একাডেমিতে সফরকারীরা অনুশীলন করবে। ১৭ নভেম্বর পৌনে ২টা থেকে পৌনে ৫টা পর্যন্তও অনুশীলনের সিডিউল রয়েছে। আর প্রথম ম্যাচের আগের দিন বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শেরেবাংলা স্টেডিয়ামের ফ্লাডলাইটে সর্বশেষ অনুশীলনের সুযোগটি তারা পাবে।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টির সঙ্গে দুটি টেস্টও খেলবে পাকিস্তান। শুরুটা হবে কুড়ি ওভারের লড়াই দিয়ে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি যথাক্রমে ১৯, ২০ ও ২২ নভেম্বর। এরপর ২৬ নভেম্বর চট্টগ্রামে প্রথম টেস্ট ও ৪ ডিসেম্বর শেষ টেস্ট ঢাকায়।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম