সাকিব-মুশফিকের অনুপস্থিতি সমস্যা হিসেবে দেখেন না শান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ নভেম্বর ২০২১, ১৯:৫০আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৯:৫০

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দলে এসেছে বড় ধরনের পরিবর্তন। অধিনায়ক মাহমুদউল্লাহ ছাড়া কোন অভিজ্ঞ ক্রিকেটারই দলে নেই! ৫/৬ বছর ধরে খেলা লিটন-সৌম্য-রুবেলেরও জায়গা হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর একেবারে নতুন ক্রিকেটারদের নিয়ে নির্বাচকরা দল সাজিয়েছেন। তবে সাকিব, মুশফিক, তামিমদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের না থাকায় কোনও সমস্যা দেখছেন না তরুণ ব্যাটার নাজমুল হোসেন শান্ত।

বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নিজেদের সামর্থ্যের কথাই বড় করে বললেন তিনি। অনুশীলন শেষে বলেছেন, ‘আমরা এখানে যারা আছি, প্রত্যেকেই সামর্থ্যবান। প্রত্যেকটা ব্যাটসম্যানই দায়িত্ব নিয়ে খেলার মতো। এখন আমাদেরই দায়িত্ব নিতে হবে। এখানে সিনিয়র বা জুনিয়র বলে কিছু নাই। সবাই সামর্থ্যবান বলেই দলে আছি। প্রত্যেকের দায়িত্ব আছে। সেটা সমানভাবে পালন করতে হবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নিলেও পাকিস্তান পুরো টুর্নামেন্টেই দারুণ খেলেছে। আগামী শুক্রবার থেকে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তারা মুখোমুখি হবে। সফরকারীরা কঠিন প্রতিপক্ষ তাতে সন্দেহ নেই। কিন্তু ভালো করার ব্যাপারে শান্ত আশাবাদী, ‘বিশ্ব ক্রিকেট চিন্তা করলে পাকিস্তান সেরা দলগুলোর একটি। বিপিএলে ওদের বেশ কয়েকজনের সঙ্গে খেলার সুযোগ হয়েছে। ওই দিক থেকে আমরা একটু আত্মবিশ্বাসী যে ওই বোলারদের মোকাবেলা করেছি বা ওই ব্যাটসম্যানের বিপক্ষে বল করেছি। বিশ্ব ক্রিকেটে প্রত্যেকটা দলই ভালো। চিন্তা করলে হবে না যে অনেক ভালো কিছু করবো। আমরা জাস্ট বল দেখবো, খেলবো। এত বেশি চিন্তার কিছু নেই, আমরা যেটা পারি সেটাই করবো।’

টি-টোয়েন্টি রানের খেলা হলেও স্লো খেলার খেসারত দিতে হচ্ছে বাংলাদেশকে। সাম্প্রতিক ম্যাচগুলোতে এটা বেশি চোখে পড়েছে। শান্ত জানালেন তিনি সেই ত্রুটি মাথায় রেখেই মাঠে নামবেন, ‘টি-টোয়েন্টি অবশ্যই রানের খেলা। আমি যখনই খেলি, লক্ষ্য থাকে আক্রমণাত্মক ক্রিকেট খেলবো। চিন্তা থাকে প্রথম বল থেকেই আগ্রাসী মেজাজে খেলবো। তার মানে এই নয় প্রতি বলেই মারতে থাকবো। অবশ্যই বল বিচার করে খেলবো।’

বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট হয়ে গেলো। কিন্তু সেখানে ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে আসন্ন সিরিজে ভুল শুধরে উপভোগের মন্ত্রে মজে থাকতে বাংলাদেশ মরিয়া। শান্ত জানালেন সেই লক্ষ্যের কথাই, ‘ফিল্ডিংটা নিবেদনের একটা বিষয়। আমরা যারা এখানে ফিল্ডার আছি, খুব ভালো একটা ফিল্ডিং দল। ফিল্ডিং জিনিসটা হলো অনেক উপভোগ করার ব্যাপার বা নিবেদনের ব্যাপার। আশা করছি, সামনে ভালো হবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী