মিরপুরের অনুশীলনে পতাকা টানানো নিয়ে যা বললো পাকিস্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২১, ১৩:৫৩আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৩:৫৬

শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই লড়াই শুরুর আগে অন্য ইস্যু নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। গত সোমবার থেকে মিরপুরের একাডেমিতে পাকিস্তান দল তাদের জাতীয় পতাকা টানিয়ে অনুশীলন করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেইসব ছবি ভাইরাল হওয়ার পর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। গ্যালারিতে উচ্ছ্বাস প্রকাশে পতাকা দোলানোর নিয়ম-নীতি থাকলেও অনুশীলনের সময় সরাসরি মাটিতে পাকিস্তানের পতাকা গেড়ে অনুচিত মনে করছেন অনেকে।

যদিও সাকলায়েন মুশতাক কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে অনুশীলনে পতাকা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তান দলের মিডিয়া ম্যানেজার ইব্রাহিম বাদ্রিস। আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে অধিনায়ক বাবরকে প্রশ্ন করা হলেও উত্তরে এমনটাই জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাবরের কাছে পাকিস্তানি এক সাংবাদিক জানতে চান- ‘মাঠে পতাকা নিয়ে যাওয়ার পর চলমান বিতর্ক কীভাবে দেখছেন? এ বিষয়ে বাংলাদেশের একজন মন্ত্রীও প্রশ্ন তুলেছেন।’ যদিও অধিনায়ক বাবর এই বিষয়ে কোনও কথা বলেননি।

বাবরের হয়ে প্রশ্নটির উত্তর দিয়েছেন দলটির মিডিয়া ম্যানেজার ইব্রাহিম। তিনি বলেন, সাকলায়েন মুশতাক কোচ হওয়ার পর থেকেই অনুশীলনে পতাকা নিয়ে যাওয়া হচ্ছে। কোচ মনে করেন, এটা খেলোয়াড়দের উজ্জীবিত করে। যে কারণে বিশ্বকাপেও পতাকা নেওয়া হয়েছিল। এর বাইরে অন্য কোনও কারণ নেই।’

গত সোমবার সকাল ১০টায় মিরপুরের একাডেমিতে পা রাখে পাকিস্তান দল। টানা বৃষ্টির পর হালকা শীত। শুরুতে ওয়ার্ম-আপে নেমে পড়েন হাসান আলী-শাহিন আফ্রিদিরা। ওয়ার্ম-আপের কিছুক্ষণ পর একাডেমির নেটের বামপাশে দুটি পতাকা নিয়ে হাজির হন পাকিস্তানের কোচিং স্টাফ। দুই নেটের দুই পাশে দুটো পতাকা গেড়ে অনুশীলন শুরু করেন তারা। বাংলাদেশে আগে কখনও কোনও সফরকারী দল এভাবে নিজ দেশের পতাকা টানিয়ে অনুশীলন করেনি। এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। গত কয়েক দিনের অনুশীলনে নিয়মিত পাকিস্তানের পতাকা নিয়ে অনুশীলন করতে দেখা গেছে বাবরদের।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম