বাংলাদেশেও পাকিস্তানের সমর্থক আছে: বাবর আজম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২১, ১৫:১৯আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৫:১৯

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অপেক্ষা ফুরাচ্ছে বাংলাদেশের দর্শকদের। দেড় বছরের বেশি সময় ধরে গ্যালারিশূন্য মাঠে খেলছে বাংলাদেশ। শুক্রবার শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরছে দর্শক। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। এমনকি এই লড়াইয়ে মিরপুরের গ্যালারিতে পাকিস্তানের সমর্থনও দেখা যায়! তাই তো বাবর বলছেন, বাংলাদেশেও তাদের সমর্থক আছে।

গত চার দিন ধরে মিরপুরের ক্রিকেট একাডেমিতে অনুশীলন করছে পাকিস্তান। স্টেডিয়ামের এক নম্বরে গেটের পাশে একাডেমি অবস্থিতি। সেখানে গেট ও আশপাশ কালো কাপড় দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। সেগুলো ভেদ করে বেশ কিছু দর্শক পাকিস্তানের ক্রিকেটারদের দেখতে হুমড়ি খেয়ে পড়েছে। অন্য কোনও দলের অনুশীলনে এমন আগ্রহ দেখা না গেলেও পাকিস্তানের অনুশীলনে এমনটা প্রায়ই দেখা যায়।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক বাবর সেটাই জানালেন, ‘যখনই আমরা অনুশীলন করতে গিয়েছি, পুরো পথে লোক দাঁড়িয়ে থেকেছে, আমাদের চিয়ার আপ করেছে, হাত নাড়িয়েছে। আমার তাই মনে হয়, বাংলাদেশের পাশাপাশি আমাদেরও অনেক সমর্থক আছে এখানে। অনুশীলনের সময়ও সেখানে লোকে আমাদের দেখেছে, চিয়ার আপ করেছে।’

দীর্ঘ বিরতির পর মিরপুরে দর্শক ফিরছে। দর্শকদের সামনে খেলতে পারাকে দারুণ ব্যাপার হিসেবে দেখছেন বাবর, ‘কোভিডের পর এখানে প্রথমবার দর্শক প্রবেশের অনুমতি মিলেছে, এটা দারুণ ব্যাপার। ক্রিকেটার হিসেবে, দল হিসেবে আমরা উপভোগ করবো এবং বাংলাদেশে আমরা যখনই এসেছি, দর্শক সবসময় আমাদের চিয়ার আপ করেছে। শুধু নিজেদের দলই নয়, পাকিস্তান দলকেও ওরা সমর্থন করেছে বেশ। এটা আমাদের বেশ ভালো লাগে এবং সহায়তাও করে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম