যুব বিশ্বকাপে সহজ গ্রুপে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২১, ১৯:২৪আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ২০:১৯

আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের সূচি এবং গ্রুপিং চূড়ান্ত করেছে আইসিসি। চার গ্রুপে ভাগ হয়ে খেলবে মোট ১৬টি দল। গ্রুপ ‘এ’তে আছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। অপেক্ষাকৃত সহজ গ্রুপেই পড়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

বাংলাদেশের সঙ্গে বাকি তিন দল হলো ইংল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। যুবাদের বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ১৪ জানুয়ারি। যুব দলের প্রথম ম্যাচ ১৬ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। বাকি দুই ম্যাচ ২০ এবং ২২ জানুয়ারি যথাক্রমে কানাডা ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। প্রতিটি ম্যাচই হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে। ১৪ জানুয়ারি উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ৪৮টি। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ৫ ফেব্রুয়ারি শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে যুব বিশ্বকাপের পর্দা নামবে। কোয়ারেন্টিনের কড়া বিধিনিষেধে খেলবে না গত আসরে বাংলাদেশের কাছে সেমিফাইনালে হেরে যাওয়া নিউজিল্যান্ড। তাদের পরিবর্তে খেলবে স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল।

যুব বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে সফল ভারতীয় দল। চারবার শিরোপা জিতেছে তারা। তিনটি শিরোপা জিতে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। দুটি শিরোপা ঘরে তুলেছে পাকিস্তান। এই তালিকায় একবার করে নাম লিখিয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।

একনজরে আসন্ন যুব বিশ্বকাপের গ্রুপিং:

গ্রুপ এ: বাংলাদেশ, ইংল্যান্ড, কানাডা, সংযুক্ত আরব আমিরাত

গ্রুপ বি: ভারত, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, উগান্ডা

গ্রুপ সি: আফগানিস্তান, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, জিম্বাবুয়ে

গ্রুপ ডি: অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম