নাঈমের বিদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২১, ১৪:১৮আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৪:৪৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে খারাপের ‘ভালো’ ছিলেন নাঈম শেখ! ‍দুটো হাফসেঞ্চুরি আছে তার। যদিও সুপার টুয়েলভে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেয়েছেন। সেই বৃত্ত পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও ভাঙতে পারলেন না। বাজে শট খেলে প্যাভিলিয়নে ফিরে গেছেন বাঁহাতি ওপেনার।

আজ (শুক্রবার) পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামা স্বাগতিকদের স্কোর ৩ ওভারে ২ উইকেটে ১০ রান।

বিশ্বকাপে ব্যাটিং, বিশেষ করে টপ অর্ডারে ভুগতে হয়েছে বাংলাদেশকে। ওপেনিংয়ে ভালো শুরু পাওয়া যায়নি। পাকিস্তান সিরিজে সঙ্গী লিটন দাস বাদ পড়লেও টিকে গেছেন নাঈম। যদিও প্রথম টি-টোয়েন্টিতে কিছুই করতে পারলেন না। হাসান আলীর অনেক বাইরের বল খেলতে গিয়ে ধরা পড়েন উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে। ফেরার আগে ৩ বলে করেন মাত্র ১ রান।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, সাইফের অভিষেক

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে নতুন শুরুর মিশনে বাংলাদেশ। নতুন এই মিশনে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং নিয়েছে মাহমুদউল্লাহরা। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে সাজানো একাদশে অভিষেক হয়েছে ওপেনার সাইফ হাসানের।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৬টি পরিবর্তন এসেছে স্কোয়াডে। ফলে সর্বশেষ একাদশ থেকে পরিবর্তন অনুমিতই ছিল। বিশ্বকাপে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে গিয়েছিলেন আমিনুল ইসলাম বিপ্লব। কিন্তু বিশ্বকাপের আগেই তাকে ফেরত পাঠায় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। সেই বিপ্লব ফিরেছেন পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে। এছাড়া প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন সাইফ।

বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করা শাহীন শাহ আফ্রিদিকে বিশ্রাম দিয়েছে পাকিস্তান। আগের দিনই ১২ জনের দল ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের বিপক্ষে পরিসংখ্যান মোটেও স্বস্তিদায়ক নয়। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে ১২ ম্যাচের ১০টিতে জিতেছে সফরকারীরা। তবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের হোম অব ক্রিকেট বলেই আশায় বুক বাঁধতে পারে বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে মিরপুরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে এখানেই হারিয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শোয়েব মালিক।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম