এবার বাংলাদেশের সামনে পাকিস্তানের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ নভেম্বর ২০২১, ১২:৩৩আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১২:৩৩

ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বপ্ন নিয়ে জিম্বাবুয়েতে গেছে বাংলাদেশের মেয়েরা। রবিবার বাছাইপর্বে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। হারারে স্পোর্টস ক্লাব মাঠে খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।

বাংলাদেশের মেয়েদের স্বস্তির জায়গা হলো বাছাইপর্ব শুরুর আগে দারুণ ছন্দে আছেন তারা। জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলেছে। তিন ম্যাচেই স্বাগতিকদের নাস্তানাবুদ করেছে নিগার সুলতানার দল। এমনকি শুক্রবার একমাত্র প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসকে ১৩০ রানের বিশাল ব্যবধানেও হারিয়েছে বাংলাদেশ।

এছাড়া পাকিস্তানের বিপক্ষে পরিসংখ্যানেও খানিকটা এগিয়ে বাংলাদেশ। সবশেষ তিন ম্যাচে রুমানার আহমেদের নেতৃত্বে পাকিস্তানের মেয়েদের দু’বার হারিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। পাকিস্তানের বিপক্ষে আগের জয় নিশ্চিত ভাবে আত্মবিশ্বাস জোগাবে।

বাছাইপর্বেও তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর বাংলাদেশ দল খেলবে থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে।  

বাছাইপর্ব পেরুতে না পারায় বাংলাদেশ এর আগে কখনোই ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারেনি। তবে এবার দারুণ সম্ভাবনা দেখছেন অলরাউন্ডার রুমানা আহমেদ। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা বাড়তি কোন প্রেসার নিচ্ছি না। চেষ্টা করবো নিজেদের ক্রিকেটটাই খেলতে। যে কোনও মূল্যে বিশ্বকাপ খেলতে চাই। প্রথম রাউন্ডে হয়তো খুব বেশি সমস্যা হবে না। দ্বিতীয় রাউন্ডে গিয়েই চ্যালেঞ্জে পড়তে হবে। তবে আমরা সবাই এবার অনেক বেশি আত্মবিশ্বাসী। যারা সিনিয়র আছি, দায়িত্ব নিতে হবে। সিনিয়র-জুনিয়র মিলিয়ে আমাদের দল বেশ ভারসাম্যপূর্ণ। আশা করি, আমাদের স্বপ্নটা পূরণ করতে পারবো।’

বাছাইপর্বে দুটি গ্রুপে পাঁচটি করে মোট দশ দল অংশ নিচ্ছে। তিনটি করে মোট ছয়টি দল নিয়ে হবে সুপার সিক্স রাউন্ড। সেখান থেকে সেরা তিন দল উঠবে মূলপর্বে।

আগামী বছরের মার্চে নিউজিল্যান্ডে হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। অংশ নেবে আট দল। স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা সরাসরি খেলবে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম