শেষ ম্যাচ না খেলেই ফিরে যাচ্ছেন শোয়েব মালিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ নভেম্বর ২০২১, ১১:০১আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১১:০১

সন্তানের অসুস্থতার খবর শুনে বাংলাদেশের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি না খেলেই দুবাই ফিরে যাচ্ছেন শোয়েব মালিক।

ভারতের টেনিস তারকা স্ত্রী সানিয়া মির্জা ও তিন বছর বয়সী ছেলেকে নিয়ে দুবাইয়েই বসবাস করছেন শোয়েব। পাকিস্তানের এই অলরাউন্ডারের ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানায়, সন্তানের অসুস্থতার কারণে শেষ ম্যাচের আগেই দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়ে যাচ্ছেন তিনি।

বাংলাদেশ সফরে এসে নিজেকে মেলে ধরতে পারেননি অভিজ্ঞ এই তারকা। প্রথম দুই ম্যাচে ব্যাট-বল হাতে তেমন কিছু করতে পারেননি। সিরিজের প্রথম ম্যাচে ফিরেছেন রানের খাতা না খুলে। এছাড়া ২ ওভার বোলিং করে ১৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। দ্বিতীয় ম্যাচে বোলিং-ব্যাটিং কিছুই পাননি। সোমবার তৃতীয় ও শেষ ম্যাচে খেলার সুযোগই হারালেন।

সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচটিতে মাঠে নামতে যাচ্ছে দুই দল। দুপুর দুইটায় ম্যাচটি শুরু হবে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর বাংলাদেশ দল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। মালিক অবশ্য টেস্ট স্কোয়াডে নেই। বহু আগেই তিনি এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক