ঢাকায় পাকিস্তান টেস্ট দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২১, ১১:৪৪আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১১:৪৪

পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর শুরু করবে মুশফিক-মুমিনুলরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে চট্টগ্রাম ও ঢাকায় অনুষ্ঠিত হবে দুটি টেস্ট। বাংলাদেশের টেস্ট দল ঘোষণা না হলেও ইতোমধ্যে পাকিস্তানের ঘোষিত টেস্ট দল ঢাকায় পৌঁছে গেছে। রবিবার রাতে এসে পৌঁছেছে সফরকারীরা। মঙ্গলবার দুপুরে পাকিস্তান টেস্ট দল চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা হবে।

দুই টেস্টের সিরিজ খেলতে রবিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন আব্দুল্লাহ শফিক ও আবিদ আলীরা। বিমানবন্দর থেকে পরে সরাসরি হোটেলে চলে গেছেন। সেখান থেকে মঙ্গলবার দুপুর ২টা ৪৫ এর ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছাবেন তারা। আগামী ২৬ নভেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। এরপর ঢাকায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ ডিসেম্বর থেকে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

এদিকে সোমবার বাংলাদেশের টেস্ট দল ঘোষণা করার কথা। মঙ্গলবার দুপুরে একই ফ্লাইটে দুই দলেরই ঢাকা ছাড়ার কথা রয়েছে।
 
পাকিস্তানের ২০ সদস্যের টেস্ট স্কোয়াড:

বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাওয়াদ আলম, ইমাম উল হক, কামরান গুলাম, সউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, বিলাল আসিফ, হাসান আলী, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নুমান আলী, সাজিদ খান, শাহীন শাহ আফ্রিদি ও জাহিদ মাহমুদ।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম