দেশে ফিরেছেন সাকিব, প্রথম টেস্ট কি খেলবেন? 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২১, ১২:৩৯আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১২:৪১

হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে ছিটকে যান সাকিব আল হাসান। দুবাই থেকে সোজা চলে যান স্ত্রী-সন্তানদের কাছে যুক্তরাষ্ট্রে। কয়েক সপ্তাহের বিশ্রাম নিয়ে রবিবার রাতে দেশে ফিরেছেন। তবে দেশে ফিরলেও চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম টেস্ট খেলবেন কিনা, সেটি নিয়ে সংশয় আছে এখনও।

আজ (সোমবার) জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালাফতের সঙ্গে দেখা করবেন সাকিব। মঙ্গলবার একটি ফিটনেস টেস্ট হতে পারে। ওই টেস্টের পরই সাকিবের খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। মূলত এ কারণেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট দল ঘোষণাতে বিলম্ব হচ্ছে।

যদিও জানা গেছে, সাকিব নিজে মানসিকভাবে চট্টগ্রামে প্রথম টেস্ট খেলতে প্রস্তুত। কিন্তু প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাচ্ছেন না। কয়েকটি সেশনেই টেস্টের জন্য তাকে পুরোপুরি প্রস্তুত হতে হবে। 
 
অবশ্য অনেক দিন ধরেই আসল সাকিবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আইপিএলে বল হাত ভালো করলেও ব্যাটিংয়ে ভালো করতে পারেননি। বিশ্বকাপে প্রাথমিক রাউন্ডে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ের নায়ক তিনিই ছিলেন। কিন্তু মূল পর্বে গিয়ে ব্যাটিং-বোলিং কোনও বিভাগেই প্রভাব রাখতে পারেননি। শেষ পর্যন্ত সুপার টুয়েলভে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংসের চতুর্থ ওভার শেষে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে মাঠ ছেড়েছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম