পাকিস্তানকে হারিয়ে দ্বিগুণ আনন্দ নিগার-রুমানাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২১, ১২:৪৯আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১২:৫১

করোনার কারণে খুব বেশি প্রস্তুতি নিতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর পরেও নিজেদের সর্বোচ্চটা ঢেলে দিয়ে সাফল্য তুলে নিতে মরিয়া বাংলাদেশের মেয়েরা। যেমনটা দেখা গেলো বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচেই। পাকিস্তানকে উড়িয়ে দিয়ে অসাধারণ এক সূচনা করেছে মেয়েরা। জয়ের পর অলরাউন্ডার রুমানা আহমেদ বলেছেন, অন্যদলগুলোকে হারানোর চেয়ে পাকিস্তানকে হারালে তাদের আনন্দ দ্বিগুণ হয়ে যায়।

হারারেতে রবিবার বাংলাদেশের মেয়েরা ৩ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২০১ রান করেছিল। জবাবে ২ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ। এমন জয়ে মূল নায়ক ছিলেন রুমানা আহমেদ। তার হাফসেঞ্চুরিতেই মূলত জয়ের পথ পেয়ে যায় লাল-সবুজ জার্সিধারীরা।

জয়ের পর রুমানা বলেছেন, ‘আসলে সবার অনুভূতি অসাধারণ। আমরা অনেকদিন থেকে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আমাদের বাছাইপর্বের প্রথম ম্যাচ। আবার খেলছি পাকিস্তানের বিপক্ষে। কাজেই জেতার অনুভূতি আমাদের আরও দ্বিগুণ।'

পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক পারফরমান্সে এই জয় প্রত্যাশিত বলেই মনে করেন রুমানা, ‘সত্যি কথা বলতে আমরা পাকিস্তানের সঙ্গে সব সময় অন্যরকম খেলার চেষ্টা করি। আর ওদের সঙ্গে শেষ তিনটা ম্যাচের দুটিতেই আমাদের জয় ছিল। কাজেই এই জয় প্রাপ্য ছিল।'

পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা করা বাংলাদেশ দল তাকিয়ে আগামী ম্যাচগুলোর দিকে, ‘আমি খুব আনন্দিত, আজকের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে আমরা জিততে পেরেছি এবং খুবই রোমাঞ্চিত ছিলাম ম্যাচ নিয়ে। আশা করছি, এই ম্যাচটির ধারাবাহিকতা আমরা পরের ম্যাচেও বজায় রাখবো।'

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম