শ্রীলঙ্কার স্পিনে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২১, ১৯:১৪আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৯:১৯

রোস্টন চেস পেলেন ৫ উইকেট। ১১৯ রান তুলতে শেষ ৭ উইকেট হারালো শ্রীলঙ্কা। বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের দিনটা কাটালো দারুণ। কিন্তু ব্যাটিংয়ে আসতেই সব এলেমেলো। লঙ্কান স্পিনারদের সামনে খেই হারালেন ক্যারিবীয় ব্যাটাররা। ফলে গল টেস্টের দ্বিতীয় দিনের শেষটায় স্বাগতিকদের ঠোটে চওড়া হাসি।

আজ (সোমবার) গলের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৮৬ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। এরপর ব্যাটিংয়ে নেমেই ওয়েস্ট ইন্ডিজকে পড়তে হয় স্বাগতিক স্পিনারদের সামনে। ১০০ রানে ৬ উইকেট হারিয়ে দিন শেষ করেছে ৪২ ওভারে ৬ উইকেটে ১১৩ রানে।

যদিও ব্যাটিংয়ে শুরুটা মন্দ ছিল না। দুই ওপেনার ক্রেগ ব্র্যাথওয়েট ও জার্মেইন ব্ল্যাক উদ্বোধনী জুটিতে যোগ করেন ৪৬ রান। কিন্তু ব্ল্যাকউড ২০ রানে আউট হওয়ার পরই এলেমেলো সফরকারীরা। আসা-যাওয়ার মিছিলে যোগ দেন এনক্রুমা বনার (১), জেরেমি সোলোজানোর কনকাশন-সাব হিসেবে মাঠে নামা শাই হোপ (১০), রোস্টন চেস (২) ও নাইটওয়াচম্যান জোমেল ওয়ারিকান (১)। চেষ্টা চালিয়েও অধিনায়ক ব্র্যাথওয়েটকে ফিরতে হয় ৪১ রান করে।

শেষ বিকেলে শ্রীলঙ্কার বোলারদের ওপর চড়াও হয়েছিলেন কাইল মায়ার্স। ২০ বলে ২২ রানে অপরাজিত থাকা এই ব্যাটারের সঙ্গে তৃতীয় দিন শুরু করবেন ১ রানে অপরাজিত থাকা জেসন হোল্ডার।

গলে চলছে স্পিনারদের রাজত্ব। রমেশ মেন্ডিস ৬ ওভারে ২৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। প্রবীণ জয়াবিক্রমা ১২ ওভারে ২৫ দিয়ে পেয়েছেন ২ উইকেট। আর লাসিথ এম্বুলদেনিয়া ১৫ ওবারে ৩৯ রান খরচায় নিয়েছেন একটি উইকেট।

এর আগে প্র্রথম ইনিংসে ৩৮৬ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। ৩ উইকেটে ২৬৭ রান নিয়ে দিন শুরু করা স্বাগতিকরা খুব একটা সুবিধা করতে পারেননি। ১৩২ রান নিয়ে দিন শুরু করা দিমুথ করুণারত্নে একটুর জন্য দেড়শ রানের মাইলফলক ছুঁতে পারেননি। শ্রীলঙ্কান অধিনায়ক খেলেছেন ১৪৭ রানের ইনিংস। ৩০০ বলের ইনিংসটি সাজান ১৫ বাউন্ডারিতে।

ধনাঞ্জয়া ডি সিলভা করেন ৬১ রান। এছাড়া দিনেশ চান্ডিমালের ব্যাট থেকে আসে ৪৫। শেষ দিকে এম্বুলদেনিয়া করেন ১৭ রান।

ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল বোলার চেস, ৮৩ রানে নেন ৫ উইকেট। ৩ উইকেট নিয়েছেন ওয়ারিকান। আর দুটি শিকার শ্যানন গ্যাব্রিয়েলের।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম