শারমিনের সেঞ্চুরিতে রানের রেকর্ড বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২১, ১৬:৩৩আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৮:১৯

মেয়েদের ক্রিকেটে সেঞ্চুরি হাঁকালেন শারমিন আক্তার সুপ্তা। যদিও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচটি আন্তর্জাতিক স্বীকৃত ম্যাচ নয়। যার কারণে শারমিনের এই সেঞ্চুরি রেকর্ডবুকে থাকছে না। তবে তার সেঞ্চুরিতে প্রথমবারের মতো ৩২২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ নারী দল। যেখানে আগের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ২১১, পাকিস্তানের বিপক্ষে।

মঙ্গলবার জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ে ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত ব্যাটিং করেন শারমিন। শুরু থেকে শেষ পর্যন্ত খেলে ১৩০ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। যুক্তরাষ্ট্রের বিপক্ষে দেখে-শুনে খেলে ১১৮ বলে ৯ চারে সেঞ্চুরির দেখা পান অভিজ্ঞ এই ব্যাটার।  শেষ পর্যন্ত ১৪১ বলে ১১ চারে ১৩০ রানে অপরাজিত থাকেন সুপ্তা। শুধু সেঞ্চুরি করেই থামেননি, প্রথমবারের মতো দলের স্কোরকে তিনশ’তে নিয়ে যেতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অপরাজিত থেকে।

ফারজানা আউট হওয়ার পর দ্রুত ৩ উইকেট পড়লে কিছুটা বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সেখান থেকে উত্তরণে বড় ভূমিকাই রাখেন শারমিন। এর আগে ওয়ানডে ক্রিকেট বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ সংগ্রহ ছিল ২১১। কিন্তু মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেই রেকর্ডও ছাড়িয়ে যায় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে হারিয়ে সংগ্রহ করেছে ৩২২ রান।

এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ৩৫৮ রান করেছে শুধু ভারত। তবে মেয়েদের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান নিউজিল্যান্ডের। ২০১৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে তারা ৪৯১ রান করেছিল।

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ৭৫ রানের। রুমানা আহমেদ ও সালমা খাতুন দু’জন ৭৫ রানের ইনিংস খেলেছিলেন। এর আগে শারমিনের ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল ৭৪। তবে এটি লিস্ট ‘এ’ ম্যাচ হওয়ার কারণে ২০১৭ সালে কক্সবাজারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করা ৭৪ রানই শারমিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস হয়ে থাকলো।

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক