জাতীয় লিগের চ্যাম্পিয়ন ঢাকা বিভাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২১, ১৮:৫৪আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৮:৫৪

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিভাগ। ষষ্ঠ রাউন্ডে খুলনা বিভাগকে ১৭৯ রানে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরেছে ঢাকা। এর মাধ্যমে সাত মৌসুম পর শিরোপার স্বাদ পেয়েছে তাইবুল রহমানের দল। 

বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে ঢাকার দেওয়া ৩৭৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৯৯ রানে অলআউট হয়েছে খুলনা। ১৭৯ রানের এই জয়ের ফলে ঢাকা ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হলো। জাতীয় লিগে ঢাকা সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছে ২০১৩-১৪ মৌসুমে।

অথচ প্রথম স্তরে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল রংপুরের সামনেও। ২৮.৮৯ পয়েন্ট নিয়ে তারা শীর্ষেই ছিল। কিন্তু সিলেটের বিপক্ষে ড্র করায় এবং ঢাকা ম্যাচ জেতায় রংপুরের শিরোপা জেতা হয়নি। 

গত আসরের চ্যাম্পিয়ন খুলনা মোট সাতবার শিরোপা জিতেছে। সেই খুলনাকে নেমে যেতে হচ্ছে দ্বিতীয় স্তরে। সিলেট-রংপুরের ম্যাচ ড্র হওয়ায় তারা অবনমিত হয়েছে। অন্যদিকে দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিভাগ। চ্যাম্পিয়ন হওয়ায় প্রথম স্তরেও উঠে গেছে তারা। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম