সিনিয়রদের অনুপস্থিতি কীভাবে দেখছেন মুমিনুল?

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
২৫ নভেম্বর ২০২১, ১৯:১৪আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৯:১৪

মাহমুদউল্লাহ টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ফিটনেসের কারণে সাকিব নেই, তামিম তো ইনজুরিতেই ছিটকে গেছেন। অভিজ্ঞ এই তিন ক্রিকেটারকে ছাড়াই অধিনায়ক মুমিনুল হককে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে নামতে হচ্ছে। সিনিয়রদের অনুপস্থিতিতে পরিস্থিতিটা বেশ কঠিন বলা চলে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মুমিনুল হকও সেটি অস্বীকার করলেন না।

পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের আগে ঘুরে ফিরে এলো সিনিয়র ক্রিকেটারদের প্রসঙ্গ। সাকিব-তামিম-মাহমুদউল্লাহদের হারিয়ে মুমিনুলের সহজ স্বীকারোক্তি, ‘সিনিয়র ক্রিকেটার নেই। তরুণ অধিনায়ক হিসেবে এটা আমার জন্য ও দলের সবার জন্য হতাশাজনক। তবে ওই জায়গায় পড়ে থাকলে হবে না। নতুন যারা খেলবে, জুনিয়র যারা আছে, সবার জন্য এটা নিজেদের মেলে ধরার সুযোগ।’

টেস্ট ক্রিকেটে সিনিয়র ক্রিকেটাররা না থাকলে জুনিয়র ক্রিকেটারদের জন্য সাফল্য পাওয়া কঠিন হয়ে যায়। মুমিনুলের মন্তব্য তেমনই, ‘সিনিয়র ক্রিকেটার সাকিব ভাই, তামিম ভাই, তাসকিন, এরকম ক্রিকেটাররা না থাকলে জুনিয়র অধিনায়ক হিসেবে আমার কাজটা কঠিন হয়ে যায়। তবে ব্যাপারটি চলমান প্রক্রিয়া। সবসময় সবাইকে পাবো না। এটা নিয়ে হতাশায় পড়ে থাকলে হবে না। যারা আছে, তাদের নিয়েই এগোতে হবে।’

সিনিয়রদের ছাড়া পাকিস্তানের বিপক্ষে লড়াই করা কতটা কঠিন? এমন প্রশ্নে মুমিনুল বলেছেন, ‘কঠিন বলবো না। কঠিন বললে নেতিবাচক হয়ে যায়। তবে আমাদের দলের গুরুত্বপূর্ণ যারা, সাকিব ভাই, তামিম ভাই…। তামিম ভাই ওপরে ভালো খেললে আমাদের জন্য কাজটা সহজ হয়ে যায়। সাকিব ভাই একা দু’জনের সমান। তাসকিনের অবস্থা খুব খুব ভালো ছিল, দারুণ বল করছিল। সেদিক থেকে বলবো যে চারটা ক্রিকেটার নেই।’

এই পরিস্থিতিতে সিনিয়রদের অভাব পূরণে দায়িত্বটা মুশফিক ও নিজের কাঁধে নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি, ‘আমার কাছে মনে হয়, অধিনায়ক হিসেবে বিষয়টা চ্যালেঞ্জিং হবে। তবে জুনিয়রদের জন্য এটা ভালো সুযোগ। হয়তো আমার, মুশফিক ভাইকে একটু বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে। জুনিয়রদেরও বাড়তি দায়িত্ব নিতে হবে।’

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ