স্পিনারদের দাপটে ৪ উইকেট নেই পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০২১, ১১:১৯আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১২:২৭

টেস্ট ক্রিকেটের রোমাঞ্চ এখানেই। প্রতিটি সেশনেই রং পাল্টায়। গতকাল পাকিস্তানের প্রতিরোধ ভাঙতে না পারা বাংলাদেশই যেমন। তৃতীয় দিন সকালে শুরুটা করলো দারুণ। প্রথম ওভারেই তুলে নিয়েছে দুটি উইকেট। অধিনায়ক বাবর আজম থিতু হওয়ার চেষ্টা করলেও তাকে ফেরানো হয়েছে সাজঘরে। গতকাল কোনও উইকেট না হারানো পাকিস্তান ১৮২ রান তুলতেই হারিয়েছে ৪ উইকেট।  

পাকিস্তানের ওপেনিং জুটির প্রতিরোধ ভেঙে দিয়েছেন তাইজুল ইসলাম। শুধু তাই নয়, পরের বলেও ফিরিয়েছেন নতুন নামা আজহার আলীকে। ফলে প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ১৮৩ রান। ক্রিজে আছেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পাওয়া আবিদ আলী (১১৩) ও রিজওয়ান (০)। পাকিস্তান পিছিয়ে আছে ১৪৭ রানে। 

তাইজুলের ৫৮তম ওভারের পঞ্চম বলেই উঠে লেগ বিফোরের আবেদন। আব্দুল্লাহ শফিক কাট করতে গিয়েছিলেন। কিন্তু দেরি করে ফেলায় বল প্রথমে আঘাত হানে প্যাডে। ফলাফল আম্পায়ার আঙুল তুলতে দেরি করেননি। ১৬৬ বলে ৫২ রান করে ফেলা এই ওপেনারকে সঙ্গে সঙ্গে ফিরতে হয়েছে সাজঘরে। তাইজুলের আঘাতে ভেঙেছে ১৪৫ রানের ওপেনিং জুটি। 

কাকতালীয় বিষয় হচ্ছে গতকালকে ঠিক একই ভঙ্গিতে আউটের সুযোগ ছিল শফিকের। কিন্তু বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের বল ব্যাট না প্যাডে আগে লেগেছে, তা নিয়ে দ্বিধায় বাংলাদেশ রিভিউ নেয়নি। নিলে ৯ রানেই বিদায় নিশ্চিত হতো এই ব্যাটারের। তাহলে হয়তো দৃশ্যটাও ভিন্ন হতে পারতো! 

গতকালকের দুর্দান্ত জুটি ভেঙে ফেলার পর স্বাভাবিকভাবে নতুন ব্যাটসম্যান নড়বড়ে থাকেন। পরের বলে এই নড়বড়ে পরিস্থিতির শিকার হয়েছেন আজহার আলী। লেগ বিফোরে সাজঘরে ফিরেছেন রানের খাতা খুলবার আগেই।

পর পর দুই উইকেট পরে গেলেও একপ্রান্ত আগলে খেলছেন আবিদ আলী। সেঞ্চুরিও তুলে ফেলেছেন। তার সঙ্গে অধিনায়ক বাবর আজম জুটি গড়ার চেষ্টা করছিলেন। কিন্তু ৪৬ বলে ১০ রান করা বাবরকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেছেন মিরাজ।

তাইজুলের ঘূর্ণিতে নতুন নামা ফাওয়াদ আলমও দাঁড়ানোর সুযোগ পাননি কোনও। মারাত্মক টার্ন করা বল ভেতরে ঢুকে পড়েছিল। বল বামহাতি ফাওয়াদের গ্লাভসে লেগে জমা পড়ে লিটন দাসের হাতে! শুরুতে আম্পায়ার আউট না দিলে রিভিউ নিয়েই মিলেছে সাফল্য। ১৫ বল খেলে ফাওয়াদ সাজঘরে ফিরেছেন ৮ রানে। 

প্রথম ইনিংসে বাংলাদেশকে ৩৩০ রানে গুটিয়ে দিয়ে গতকাল পাকিস্তান দুই সেশন পার করে দেয় কোনও উইকেট না হারিয়ে। বাংলাদেশের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে পাকিস্তান দ্বিতীয় দিন শেষ করেছিল ১৪৫ রানে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম