আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সাবেক লঙ্কান কিংবদন্তি পেসার চামিন্দা ভাসকে বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে আয়ারল্যান্ড। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকেই নিজের সীমিত সময়ের এই এসাইনমেন্টে কাজ শুরু করবেন ভাস।
১৪ ও ১৬ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি খেলবে আয়ারল্যান্ড। সেই সিরিজ থেকে শুরু করে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আয়ারল্যান্ডের সঙ্গে থাকবেন তিনি।
এ প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে ভাস বলেন, ‘আয়ারল্যান্ড ক্রিকেটের স্টাফদের একজন হতে পেরে আমি সত্যিই আনন্দিত। ওদের স্কোয়াডে অনেক প্রতিভা ও অভিজ্ঞতার মিশেল রয়েছে।’
/এফআইআর/








