‘ওমিক্রন’ আতঙ্কে দুই দিন আগেই বাংলাদেশ ছাড়ছেন ফিল্যান্ডার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২১, ১৮:২৬আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৮:২৭

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ নিয়ে দুনিয়াজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিস্তার ঠেকাতে দক্ষিণ আফ্রিকাসহ আরও ছয়টি দেশ নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, লেসোথো, এস্বাতিনী ও মোজাম্বিকের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে বেশ কিছু দেশ। এছাড়া আগামী ৩০ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার সরকার দেশটিতে শার্টডাউন ঘোষণা করেছে। এই অবস্থায় পাকিস্তানের পেস বোলিং উপদেষ্টা ভারনন ফিল্যান্ডার আগামীকাল (সোমবার) বাংলাদেশ ছাড়বেন।

আজ (রবিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম টেস্ট শেষ করে আগামী ৩০ নভেম্বর ফিল্যান্ডারের বাংলাদেশ ছাড়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে দুই দিন আগেই চলে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ।

আগামী ৩০ নভেম্বর ফিল্যান্ডারের সঙ্গে পিসিবির চুক্তি এমনিতেই শেষ হয়ে যেতো। তবে করোনাভাইরাসের নতুন ধরনের কারণে আগেভাগেই পিসিবির সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে সাবেক প্রোটিয়া পেসারের।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম