গলে বৃষ্টি শেষে শ্রীলঙ্কার দাপট

স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২১, ১৯:০৮আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৯:০৮

বৃষ্টির বাগড়ায় প্রথম দুই সেশনে খেলা হয়নি। তৃতীয় সেশনে গলের দ্বিতীয় টেস্ট শুরুর পর চলেছে শ্রীলঙ্কার দাপট। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের শাসন করে স্বস্তি নিয়ে দিনের খেলা শেষ করেছে লঙ্কানরা। পাথুম নিশানকার অপরাজিত হাফসেঞ্চুরিতে প্রথম দিনে স্বাগতিকরা ১ উইকেটে করেছে ১১৩ রান।

আজ (সোমবার) গলে শুরু হয়েছে দ্বিতীয় টেস্টে। প্রথম দিনের দুই সেশনে চলেছে বৃষ্টির দাপট। খেলা শুরু হওয়ার পর আলোর স্বল্পতায় প্রথম দিনের শেষ ঘোষণার আগে ৩৪.৪ ওভার পর্যন্ত ব্যাট করেছে শ্রীলঙ্কা। সে পর্যন্ত ক্যারিবিয়ান বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন লঙ্কান ব্যাটাররা। হাফসেঞ্চুরি করে নিশানকা অপরাজিত থাকলেও একটুর জন্য ফিফটির দেখা পাননি দিমুথ করুণারত্নে। ফলে বিশ্ব রেকর্ডে ভাগ বসানো হয়নি লঙ্কান অধিনায়কের।

টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় শ্রীলঙ্কা। দুই ওপেনার নিশানকা ও করুণারত্নে চলতি সিরিজে দ্বিতীয়বার ওপেনিংয়ে গড়েন ১০০ রানের জুটি। তবে রোস্টন চেসকে ফিরতি ক্যাচ দিয়ে করুণারত্নে ফিরলে ভাঙে তাদের জুটি।

হাফসেঞ্চুরি থেকে ৮ রান দূরে থাকতে আউট হয়ে যান স্বাগতিক অধিনায়ক। ফিফটি করতে পারলেই টানা সাত হাফসেঞ্চুরিতে নতুন এক কীর্তি গড়া হয়ে যেতো তার। বিশ্বের মাত্র ছয় ব্যাটারের টানা সাত ইনিংসে ৫০ ছাড়ানো ইনিংস খেলার রেকর্ড আছে। সেখানে নাম লেখা হয়ে যেতো করুণারত্নেরও। কিন্তু ৪২ রান করে বিদায় নিয়েছেন তিনি। করুণারত্নের সবশেষ সাত ইনিংস যথাক্রমে- ৪২, ৮৩, ১৪৭, ৬৬, ১১৮, ২৪৪ ও ৭৫।

তিনি না পারলেও হাফসেঞ্চুরি করে দিনের খেলা শেষ করেছেন নিশানকা। ১০৯ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় এই ওপেনার অপরাজিত ৬১ রানে। তার সঙ্গে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন ২ রানে অপরাজিত থাকা ওশাডা ফার্নান্ডো।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক