আবিদকে সেঞ্চুরি বঞ্চিত করলেন তাইজুল

স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০২১, ১১:১২আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১২:১২

চট্টগ্রাম টেস্টে আগের দিনেই জয়ের সুবাস পাচ্ছিল পাকিস্তান। পঞ্চম ও শেষ দিনের সকালটা তারা শুরু করেছিল নির্বিঘ্নে। তবে দুই ওপেনারকে ফিরিয়ে সফরকারী শিবিরে কিছুটা অস্বস্তি ছড়াতে পেরেছে বাংলাদেশ। আবিদ আলীকে সেঞ্চুরি বঞ্চিত করেছেন তাইজুল। ২০২ রানের লক্ষ্যে সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ১৭৬ রান। সিরিজের প্রথম টেস্ট জিততে তাদের প্রয়োজন আরও ২৬ রান। ক্রিজে আছেন বাবর আজম (৪) ও আজহার আলী (৬)। 

আগের দিন পাকিস্তানকে ২০২ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। চট্টগ্রামে এই লক্ষ্য তাড়ায় চতুর্থ দিন চা পানের বিরতির আগে থেকে এবং তৃতীয় সেশনের পুরোভাগেই আধিপত্য বিস্তার করে খেলেছেন দুই ওপেনার আবিদ আলী ও আব্দুল্লাহ শফিক। হাফসেঞ্চুরি পেয়েছেন দুজনেই। পাশাপাশি দুই ইনিংসেই সেঞ্চুরি পার্টনারশিপের দেখা পেয়েছেন।

পঞ্চম দিনের সকালে দুই ওপেনারের শুরু দেখেও মনে হচ্ছিল বিনা উইকেটে জিতে যাবে পাকিস্তান। কিন্তু ৪৩তম ওভারে এই জুটি ভেঙেছেন মেহেদী মিরাজ। অভিষিক্ত আব্দুল্লাহ শফিককে লেগ বিফোরের ফাঁদে ফেলেন। শফিক রিভিউ নিলেও লাভ হয়নি। অভিষেক টেস্ট খেলতে নামা এই ওপেনার ফিরেছেন ৭৩ রান করে। তার ১২৯ বলের ইনিংসে ছিল ৮টি চার ও ১টি ছয়। 

সঙ্গীর বিদায়ের পরেও সেঞ্চুরির পথে ছিলেন আবিদ আলী। চতুর্থ টেস্ট সেঞ্চুরি থেকে ৯ রান দূরে ছিলেন। তাকে সেঞ্চুরি বঞ্চিত করেছেন তাইজুল ইসলাম। এলবিডাব্লিউর ফাঁদে পড়ে রিভিউ নিয়েছিলেন। কিন্তু সেখানেও সাফল্য মেলেনি। ১৪৮ বল খেলা আবিদের ইনিংসে ছিল ১২টি চার। 

অথচ চট্টগ্রামে চতুর্থ দিনের সকালটা যেমন ছিল, সেখানে এই লক্ষ্যটাকেও অকল্পনীয় মনে হচ্ছিল। লিডটা চ্যালেঞ্জিং পজিশনে রাখা গেছে লিটন দাসের হাফসেঞ্চুরির কল্যাণে। অবশ্য বাংলাদেশকে রুখে রাখতে বড় ভূমিকা ছিল পেসার শাহীন আফ্রিদির। লিটনকে লেগ বিফোরের ফাঁদে ফেলেই লেজ ছেঁটে দিতে বড় ভূমিকা রেখেছেন। তার কারণে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেছে ১৫৭ রানে।

তৃতীয় দিন বিকালের শুরুর ধসটা নেমেছিল শাহীনের গতি-ঝড়ের কারণে। ৩৯ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ দিন শেষ করেছিল। চতুর্থ দিনও তার এই গতি-ঝড় লিডটাকে বেশি বাড়তে দেয়নি। ৩২ রানে ৫ উইকেট নিয়েছেন। তিনটি নেন অফস্পিনার সাজিদ, দুটি নেন হাসান আলী।  

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম