সিরিজ নির্ধারণী ‍ম্যাচে তামিমকে নিয়ে নামছে টাইগাররা

রবিউল ইসলাম, খুলনা থেকে
২১ জানুয়ারি ২০১৬, ২০:৪৪আপডেট : ২১ জানুয়ারি ২০১৬, ২০:৪৭

তামিম ইকবাল জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় একদিনের ম্যাচে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষার কারণে সমালোচনার শিকার হতে হয়েছে বাংলাদেশের টিম ম্যানেজম্যান্টকে।  এমন পরীক্ষার-নিরীক্ষার পর তাইতো ৩১ রানে হেরে সিরিজ জয় কঠিন করে তুলেছে স্বাগতিক বাংলাদেশ!
শুক্রবার সিরিজের শেষ ম্যাচটিতে জিততেই হবে দুই দলকে। বাংলাদেশের সিরিজ নিশ্চিত করতে জয়ের বিকল্প নেই। অন্য দিকে জিম্বাবুয়ে জিতলে ট্রফি ভাগাভাগি করার সুযোগ। এমন সমীকরণ নিয়ে শুক্রবার বেলা তিনটায় শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
প্রথমে দুই ম্যাচে তামিম ইকবালকে বিশ্রাম দেওয়ার চিন্তা করেছিল টিম ম্যানেজম্যান্ট। তৃতীয় ম্যাচে বিশ্রাম পেয়েছিলেন দেশসেরা ওপেনার। তার পরিবর্তে খেলেছিলেন ইমরুল কায়েস। হেরে যাওয়া ম্যাচে ইমরুল কায়েস ছিলেন ফ্লপ।

সিরিজ নির্ধারণী এই গুরুত্বপূর্ণ ম্যাচের কথা চিন্তা করে তামিমকে একাদশে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। তামিমকে শেষ ম্যাচে দলে নেওয়ার কথা জানিয়েছেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। পরীক্ষা-নিরীক্ষার সিরিজে ক্রিকেটারদের নিয়ে পরীক্ষা হবে তা স্বাভাবিক কিন্তু দল হাতের মুঠোয় থাকা ম্যাচ হেরে যাবে সেটা মানতে নারাজ পাপন। সেজন্য পূর্ণ শক্তির দল নিয়ে শেষ ম্যাচে মাঠে নামার কথা টিম ম্যানেজম্যান্টকে জানিয়েছেন। এ নিয়ে তৃতীয় টি-টোয়েন্টি খেলার পর কোচ হাথুরুসিংহে, অধিনায়ক মাশরাফি ও তামিম ইকবালের সঙ্গেও কথা হয়েছে সভাপতির। তামিম দলে আসছেন তা মোটামুটি নিশ্চিত।

সেক্ষেত্রে একাদশের বাইরে থাকতে হচ্ছে গত ম্যাচে অভিষিক্ত হওয়া মোসাদ্দেক হোসেন সৈকতকে। মুস্তাফিজুর রহমান ও আল-আমিনের পরিবর্তে অভিষিক্ত হওয়া আবু হায়দার রনি ও মোহাম্মদ শহীদও শেষ ম্যাচে খেলবেন। আরেক অভিষিক্ত পেস অলরাউন্ডার মুক্তার আলী জায়গা হারাতে পারেন। সাকিবের সঙ্গে বাড়তি স্পিনার হিসেবে যোগ দিবেন আরাফাত সানি।  মূলত জিম্বাবুয়ে দল শেষ ম্যাচে জয় পাওয়ায় দলের পুরো পরিকল্পনায় পরিবর্তন আনছে টিম ম্যানেজম্যান্ট।

বৃহস্পতিবার বাংলাদেশের সব ক্রিকেটারই হোটেলবন্দী হয়ে কাটিয়েছেন। অন্যদিকে জিম্বাবুয়ে দলের ২ ক্রিকেটার ম্যালকম ওয়ালার ও পিটার মুর আবু নাসের স্টেডিয়ামে সকালে অনুশীলন করেছেন।

বাংলাদেশ দলের সম্ভাব্য স্কোয়াড: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোহান, আরাফাত সানি, মাশরাফি বিন মুর্তজা, আবু হায়দার রনি ও মোহাম্মদ শহীদ।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম