প্রথম টেস্ট সেঞ্চুরিতে ২৪ ধাপ এগিয়েছেন লিটন

স্পোর্টস ডেস্ক
০১ ডিসেম্বর ২০২১, ১৭:০৭আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৭:০৮

চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে হারলেও ব্যক্তিগতভাবে পুরস্কৃত হয়েছেন লিটন দাস। একটি সেঞ্চুরি ও হাফসেঞ্চুরিতে টেস্টে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে বড় ঝাঁপ দিয়েছেন। ২৪ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৩১তম স্থান পেয়েছেন লিটন।

লিটনের মতো র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মুশফিকুর রহিমেরও। ৩ ধাপ এগিয়ে সেরা বিশে ঢুকেছেন অভিজ্ঞ এই ব্যাটার। রয়েছেন ১৯তম স্থানে।

৮ উইকেটে হেরে যাওয়া প্রথম টেস্টর প্রথম ইনিংসে মুশফিকের ব্যাট থেকে আসে ৯১ রান। ওই ইনিংসে লিটন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে সাজঘরে ফেরার আগে করেন ১১৪ রান। দ্বিতীয় ইনিংসে লিটন ৫৯ রানের ইনিংস খেললেও মুশফিক ১৬ রান করেছেন।

উন্নতি হয়েছে বোলারদের র‌্যাঙ্কিংয়েও। বামহাতি স্পিনার তাইজুল ইসলাম ২ ধাপ এগিয়ে ২৩তম স্থানে জায়গা করে নিয়েছেন। প্রথম ইনিংসে তাইজুল একাই নেন ৭ উইকেট। পাকিস্তানের বিপক্ষে যা বাংলাদেশের সেরা বোলিং।    

এদিকে টেস্টে বোলারদের র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো সেরা পাঁচে ঢুকেছেন পাকিস্তানি পেসার শাহীন আফ্রিদি। বাংলাদেশের বিপক্ষে দুই ইনিংসে ৭ উইকেট নেওয়ায় শাহীন এগিয়েছেন ৩ ধাপ। পেছনে ফেলেছেন জেমস অ্যান্ডারসন, কাগিসো রাবাদা ও নেইল ওয়াগনারদের।

শহীনের সঙ্গী হাসান আলীও কম ছিলেন না। চট্টগ্রাম টেস্টে মোট ৭ উইকেট নেওয়ার স্বীকৃতি স্বরূপ তিনি জায়গা করে নিতে পেরেছেন ১১তম স্থানে। প্রথম ইনিংসে ধস নামাতে ৫১ রানের বিনিময়ে ৫ উইকেট নেন এই পেসার।

এই টেস্টের আরেক সেঞ্চুরিয়ান আবিদ আলীও অগ্রগতি দেখতে পেয়েছেন। তাও আবার ক্যারিয়ার সেরা। ১৩৩ ও ৯১ রানের ইনিংস খেলে ২৭ ধাপ এগিয়েছেন পাকিস্তানি ওপেনার। তাতে ক্যারিয়ার সেরা ২০তম স্থানে রয়েছেন।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম