সাকিব ফেরায় কেমন হচ্ছে টিম কম্বিনেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২১, ১৫:৫৬আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৫:৫৯

ফিটনেস জটিলতায় ছিলেন না চট্টগ্রাম টেস্টে। তবে ঢাকা টেস্টে ফিরছেন সাকিব আল হাসান। তার ফেরাতে একাদশ গঠন অনেকটাই সহজ হয়ে গেছে টিম ম্যানেজমেন্টের। অধিনায়ক মুমিনুল সংবাদ সম্মেলনে এসে তেমনটাই জানিয়ে গেছেন।

পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সাত ব্যাটারের পাশাপাশি দুই পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। ঢাকা টেস্টে সাকিব বাদে দুই পেসার ও দুই স্পিনার নিয়েই বোলিং আক্রমণ সাজানোর পরিকল্পনা মুমিনুলের। বাংলাদেশ অধিনায়কের জন্য সাকিব বাড়তি অস্ত্র হিসেবে তো আছেনই।

আজ (শুক্রবার) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুমিনুল বলেছেন, ‘সাকিব ভাই দলে আসলে একটু সহজ হয়। উনি আসায় আমরা চার বোলার সাত ব্যাটার নিয়ে চিন্তা-ভাবনা করছি।’

যুক্তরাষ্ট্র থেকে ফিরে গত শুক্রবার থেকে নিজেকে প্রস্তুত করতে কাজ শুরু করেছেন সাকিব। নিজের একাডেমিতে শৈশবের কোচ সালাউদ্দিনের তত্ত্বাবধানে অনুশীলন করেছেন। চট্টগ্রাম টেস্টের দলে থাকলেও ফিটনেস ঠিক না থাকায় মাঠে নামার সুযোগ হয়নি সাকিবের। তবে ঢাকা টেস্টের আগে তিনি নিজেকে পুরোপুরি প্রস্তুত করে ফেলেছেন। গত দুই দিনের অনুশীলনে তার মধ্যে কোনও অস্বস্তি দেখেননি মুমিনুল, ‘এখন পর্যন্ত তার সবকিছু ঠিকঠাক আছে, ঠিকঠাক দেখেছি।’

সাকিবের দলের সঙ্গে থাকা মুমিনুলের কাছে স্বস্তির বিষয়। সেটা কতটা, তার মুখ থেকেই শুনুন, ‘উনি (সাকিব) দলে থাকলে, ক্যাপ্টেন হিসেবে আমি নির্ভার থাকি। তার ব্যাটিং-বোলিং খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দলের জন্য। টিম কম্বিনেশনে ভারসাম্য আসে। সব মিলিয়ে সাকিব ভাইয়ের দলে থাকা আমাদের জন্য দারুণ ইতিবাচক।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম