দুই ওপেনারে সতর্ক শুরু পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২১, ১০:৫৬আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১১:৫০

ঘূর্ণিঝড়ের প্রভাবে দ্বিতীয় ও শেষ টেস্টে বৃষ্টি হানা দিতে পারে যে কোনও সময়। এমন কন্ডিশনে টস জিতে ব্যাটিং করছে পাকিস্তান। প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ১৫ ওভারে বিনা উইকেটে ৫৪ রান। ক্রিজে আছেন আবিদ আলী (৩৩) ও আব্দুল্লাহ শফিক (২১)।

মিরপুরে শুরুর দিকে সহায়তা পেয়ে থাকেন পেসাররা। হয়েছেও তাই। মেঘলা আবহাওয়ায় শুরুর ওভারেই সুইং আর বাউন্সে দুই ওপেনারকে নড়বড়ে করার চেষ্টা করেছেন এবাদত। ভেতরে ঢুকে পড়া চতুর্থ বলে লেগ বিফোরের আবেদনও উঠে। কিন্তু লেগ স্টাম্প মিস করবে দেখে রিভিউ নেননি মুমিনুল। 

লেগ বিফোরের আবেদন উঠেছিল এবাদতের তৃতীয় ওভারেও। কিন্তু কোনও সম্ভাবনা না থাকায় রিভিউ নিতে আগ্রহী হননি মুমিনুল।  

সুস্থ হয়ে ফেরা সাকিব বল করতে আসেন দশম ওভারে। ঘূর্ণিতে দুই ওপেনারকে কিছুটা ভড়কে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু সতর্ক থেকেই খেলছেন দুই ওপেনার আবিদ আলী ও আব্দুল্লাহ শফিক। 

সিরিজের প্রথম টেস্টে টস জিতলেও দ্বিতীয় ও শেষ টেস্টে টস ভাগ্য হাসেনি বাংলাদেশের। মুমিনুল টসের সময় বলছিলেন, টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন।

সিরিজে সমতা ফেরাতে স্বাগতিক শিবিরে তিনটি পরিবর্তন এসেছে। অভিষেক হচ্ছে ওপেনিং ব্যাটার মাহমুদুল হাসান জয়ের। সুস্থ হয়ে ফিরেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের একাদশে বিশেষজ্ঞ ব্যাটসম্যান ৭ জন, পেসার দু’জন ও স্পিনার রয়েছেন দু’জন।

ইয়াসির আলী, সাইফ হাসান ও আবু জায়েদ ছিটকে গেছেন। সাকিবের সঙ্গে ফিরেছেন জয় ও খালেদ আহমেদ। পাকিস্তান দলে কোনও পরিবর্তন নেই। প্রথম টেস্টের একাদশ নিয়েই তারা মাঠে নামছে। 

সিরিজের প্রথম টেস্ট ৮ উইকেটের ব্যবধানে জিতেছে পাকিস্তান। স্বাগতিকরা চাইছে এই টেস্ট জিতেই সমতা ফেরাতে।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী মিরাজ, তাইজুল, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।

পাকিস্তান একাদশ: আবিদ আলী, আব্দুল্লাহ শফিক, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান, ফাহিম আশরাফ, হাসান আলী, সাজিদ খান, নুমান আলী ও শাহীন আফ্রিদি।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের