তদন্ত কমিটির রিপোর্টে ডমিঙ্গো ‘নির্দোষ’!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২১, ২০:২৪আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ২০:৪০

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা অনুসন্ধানে দুই সদস্যের তদন্ত কমিটি করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই কমিটি এখনও আনুষ্ঠানিকভাবে তাদের প্রতিবেদন জমা দেয়নি। তবে অনানুষ্ঠানিকভাবে প্রতিবেদনের কিছু বিষয় জানতে পেরেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ (শনিবার) সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বোর্ড সভাপতি। তবে বিস্ময়কর হলো, প্রাপ্ত তথ্যে রাসেল ডমিঙ্গোর কোচিং স্টাফ ‘নির্দোষ’!

কুড়ি ওভারের বিশ্বকাপে যাচ্ছেতাই পারফরম্যান্স ছিল বাংলাদেশের। কোনোমতে সুপার টুয়েলভে উঠলেও সেখানে কিছুই করতে পারেনি মাহমুদউল্লাহরা। দলের এই ভরাডুবিতে কাঠগড়ায় ওঠেন প্রধান কোচ ডমিঙ্গো ও তার কোচিং স্টাফ। ব্যাপক সমালোচনার পর বিসিবি বিশ্বকাপ ব্যর্থতার জন্য দুই সদস্যের তদন্ত কমিটি করে দেয়। সেই কমিটির একজন জালাল ইউনুসের কাছ থেকে অনানুষ্ঠানিক কিছু তথ্য পেয়েছেন পাপন। যদিও তদন্তের সেই প্রতিবেদনে মোটেও সন্তুষ্ট হতে পারেননি তিনি।

বিসিবি সভাপতি স্পষ্ট করেই জানিয়েছেন, তদন্তের প্রতিবেদনে কোচিং স্টাফের কোনও সমস্যা পাওয়া যায়নি। আজ সংবাদমাধ্যমকে পাপন বলেছেন, ‘আমরা একটা কমিটি করেছিলাম। ইনফরমালি আমি জালাল ভাইয়ের কাছ থেকে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু বাস্তবতা হচ্ছে, আহামরি তেমন কিছু পাওয়া যায়নি। এটাতে আমি অবাক হইনি। আমি জানতাম এরকমই হবে। সমস্যা থাকলেও এগুলো এতো সহজে বের করা যায় না। কিছু বিষয় জানলেও কোচিং স্টাফের ব্যাপারে কিছু পাওয়া যায়নি। খেলোয়াড়রা যদি বলে, না কোচ নিয়ে কোনও সমস্যা নেই। তাহলে আপনি কী ব্যবস্থা করবেন? আপনার কি কিছু করার আছে?’

বোর্ড সভাপতি মনে করেন, তদন্ত কমিটির তদন্ত পর্যাপ্ত নয়। এজন্য নিজেই তদন্তে নামতে যাচ্ছেন, ‘এই তদন্ত পর্যাপ্ত না। আমার ধারণা আমার নিজেরও তদন্ত করা উচিত। আমি মনে করি, ওয়ান-টু-ওয়ান কথা বলা দরকার। কিছু জুনিয়র, কিছু সিনিয়র প্লেয়ারের সঙ্গে, যারা এবার যাচ্ছে না নিউজিল্যান্ড সিরিজে। বেশ কিছু টি-টোয়েন্টি প্লেয়ার কিন্তু আছে, মাহমুদউল্লাহসহ। উনাদের (তদন্ত কমিটির) রিপোর্ট যেদিন দেবে তার পরপরই বসতে চাই ওদের সঙ্গে। এরপরই সিদ্ধান্ত যা নেওয়ার নেবো।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম