লঙ্কা প্রিমিয়ার লিগে আল আমিনের ২ উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২১, ১৮:২০আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৮:২৫

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ক্যান্ডি ওয়ারিয়র্সের হয়ে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশি পেসার আল আমিন হোসেন। প্রথম ম্যাচে খরুচে বোলিং করলেও পেয়েছেন ২ উইকেট। ৪ ওভারে ৩৬ রান দিয়ে এই পেসার ২ উইকেট নেন।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৯০ রানের বড় পুঁজি গড়ে ডাম্বুলা জায়ান্টস। নিজের প্রথম বলেই বাউন্ডারি হজম করেন আল আমিন। প্রথম ওভারে ১৪ রান দেওয়ার পর দ্বিতীয় ওভারে ঘুরে দাঁড়ান বাংলাদেশি পেসার। ২ রান খরচ করে তুলে নেন ফিল স্টলের উইকেট।

তৃতীয় ওভারে ৪ রান খরচ করে নেন আরও একটি উইকেট। এবার তার শিকার ডাম্বুলা জায়ান্টের নুওয়ানিদু ফার্নান্ডো। মাঝের দুই ওভার ভালো করলেও শেষ ওভারে বাজে বোলিং করেন তিনি। রমেশ মেন্ডিসের দুই ছক্কায় ১৬ রান খরচ করেন। তাতেই খরুচে দেখায় তার বোলিং ফিগার।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম