পাকিস্তানকে উড়িয়ে কিউইদের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০১৬, ১৫:৩৭আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ১৫:৪৫

৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১-এ সমতায় ছিল নিউজিল্যান্ড ও পাকিস্তান। পাকিস্তানের সামনে দারুণ সুযোগ ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ জিতে সিরিজ জয়ের পাশাপাশি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে উন্নতি ঘটানোর। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে পাত্তাই পেল না শহীদ আফ্রিদির দল। 

পাকিস্তানকে উড়িয়ে কিউইদের সিরিজ জয় বোলার ও ব্যাটসম্যানদের সম্মিলিত ব্যর্থতায় তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৯৫ রানের বড় ব্যবধানে হেরে ১-২ ব্যবধানে সিরিজ খুইয়ে ফেলে পাকিস্তান। শুক্রবার ওয়েলিংটনে আগে ব্যাটিংয়ে নেমে টপ-অর্ডারদের দৃঢ়তায় ১৯৬ রানের চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করে স্বাগতিক নিউজিল্যান্ড। জবাবে নিউজিল্যান্ড বোলারদের তোপের মুখে পড়ে মাত্র ১০১ রানে গুটিয়ে গিয়ে ৯৫ রানের লজ্জার হার নিয়ে মাঠ ছাড়ে আফ্রিদির দল। 

শুক্রবার ওয়েলিংটনে আগে ব্যাটিংয়ে নেমে টপ-অর্ডারদের দৃঢ়তায় ১৯৬ রানের চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করে স্বাগতিক নিউজিল্যান্ড। অ্যান্ডারসন ৪২ বলে সমান ৬টি চার ও ৪টি ছক্কায় করেন সর্বোচ্চ ৮২ রান। এছাড়া গাপটিল ১৯ বলে ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪২ ও উইলিয়ামসন করেন ৩৩ রান। পাকিস্তানের হয়ে ওয়াহাব রিয়াজ ৩ উইকেট পেলেও ৪ ওভারে তাকে খরচ করতে হয়েছে ৪১ রান। আফ্রিদি ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন একটি উইকেট। দ্বিতীয় ম্যাচের মতো সিরিজ নির্ধারণী ম্যাচেও ব্যর্থ হয়েছেন মোহাম্মদ আমির। ৪ ওভারে ৩৬ রান দিয়ে উইকেটশূন্য তিনি।

১৯৭ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই কিউইদের সম্মিলিত বোলিংয়ে তোপে পড়ে পাকিস্তান। পুরো দলই ব্যর্থতার মিছিলে যোগ দেয়। কিছুটা ব্যতিক্রম ছিলেন সরফরাজ আহমেদ। ৩৬ বল থেকে পাঁচ চারে তিনি করেন ৪১ রান। বাকি ব্যাটসম্যানদের মধ্যে দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল শোয়েব মালিক (১৪)। অন্য সব ব্যাটসম্যানই আউট হয়েছেন রান দুই অঙ্কের নিচে থাকতেই। ১৬.১ ওভারে ১০১ রানে গুটিয়ে গিয়ে মাথা নিচু করেই মাঠ ছাড়তে হয় পাকিস্তানকে। নিউজিল্যান্ডের গ্র্যান্ট ইলিয়ট ও এ্যাডাম মিলনে তিনটি করে উইকেট নিয়েছেন।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম