নিউজিল্যান্ড থেকে সুজন জানালেন, কঠিন সময় যাচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২১, ১৩:৫৩আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৩:৫৯

দুই টেস্ট খেলতে নিউজিল্যান্ড সফরে গিয়েছে বাংলাদেশ দল। শুক্রবার স্থানীয় সময় সকালে ক্রাইস্টচার্চে পৌঁছেছে মুমিনুল হকরা। পৌঁছেই সাত দিনের কোয়ারেন্টিনে চলে গেছে পুরো দল। তিন দফা করোনা পরীক্ষায় নেগেটিভ হলেই কেবল মুক্তি মিলবে ক্রিকেটারদের।

নিউজিল্যান্ডে রুমবন্দি প্রথম দিন শেষে এক ভিডিও বার্তায় টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়ছেন, খুব কঠিন সময় পার করছেন মুমিনুলরা। সুজন বলেছেন, ‘আজকে (শনিবার) আমাদের কোয়ারেন্টিনের প্রথম দিন। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার পর দুজন নার্স এসেছিলেন, আমাদের জ্বর মাপার জন্য। বাকি সব খোঁজ-খবর নেওয়ার জন্য। এখানে (নিউজিল্যান্ড) পৌঁছানোর পর সবাই যার যার রুমে যাই। এখনও কারও সঙ্গে কারও দেখা হয়নি। শুধুমাত্র ভিডিও কল ছাড়া।’

রুমবন্দি কোয়ারেন্টিন চলাকালে কারও সঙ্গে দেখা করা বা নির্দিষ্ট কক্ষের বাইরে বের হওয়া যাবে না। সুজন বললেন, ‘টাফ টাইম। পাকিস্তানের বিপক্ষে খেলে আসার পরপরই ছেলেরা...। টাফ টাইম যাচ্ছে। আরও দুই-তিন দিন কষ্ট করতে হবে, তারপর আমরা গ্রুপ হিসেবে অনুশীলন করতে পারবো, জিম করতে পারবো। তারপর আস্তে আস্তে অনুশীলন শুরু করতে পারবো।’

নিউজিল্যান্ডে কঠোর কোয়ারেন্টিন প্রটোকলের কারণেই বাংলাদেশকে আগেভাগে যেতে হয়েছে। গতবার ১৪ দিনের রুম কোয়ারেন্টিন করতে হয়েছিল। এবার থাকতে হবে সাত দিন। পুরনো অভিজ্ঞতার কারণে এবার কোনও সমস্যা হবে না বলে জানিয়েছেন সুজন, ‌‘আমি আশা করি, কয়েকদিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। এছাড়া আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি; দোয়া করবেন।’

করোনা পরীক্ষার ফল সাপেক্ষে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করার সুযোগ পাবে সফরকারীরা। সাত দিনে তিনটি কোভিড টেস্ট করানো হবে। করোনা নেগেটিভ হলেই মুক্ত হয়ে চলাফেরা করতে পারবেন তারা।

গত ২০ বছরে নিউজিল্যান্ডের মাটিতে ৩২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কোনও ফরম্যাটে একটি ম্যাচও জিততে পারেনি। বিশ্বকাপ ব্যর্থতার পর দলের অবস্থা এমনিতেই টালমাটাল। তার ওপর পাকিস্তানের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্স তো আছেই।

এবারের সফরে দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালকে পাচ্ছে না বাংলাদেশ। চোটের কারণে তামিমকে বিবেচনা করা হয়নি। অন্যদিকে আগেরবারের মতো এবারও নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান।

নতুন বছরের প্রথম দিন মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, শহীদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম শেখ, ফজলে মাহমুদ রাব্বি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম