এশিয়া কাপে চোখ মাশরাফির

রবিউল ইসলাম, খুলনা থেকে
২২ জানুয়ারি ২০১৬, ১৯:৫৯আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ২০:০৫

প্রথম দুই ম্যাচ জিতে, এগিয়ে থেকেও সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। শুক্রবার সিরিজ নির্ধারনী ম্যাচে ১৮ রানে হেরেছে স্বাগতিকরা। তবে সবকিছু ভুলে টাইগার অধিনায়ক মাশরাফির লক্ষ্য এখন এশিয়া কাপের দিকে।

এশিয়া কাপে চোখ মাশরাফির শুক্রবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘বাংলাদেশের জার্সি গায়ে হারতে কারোই ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। পুরো টুর্নামেন্টে কিছু জায়গাতে ভালো হয়েছে। আবার কিছু ব্যাপার আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি। আমার মনে হয়, এশিয়া কাপের আগে বড় চ্যালেঞ্জ থাকবে এটাই। এখনও ৩-৪ সপ্তাহ সময় আছে এগুলো ঠিক করার। টি-টোয়েন্টি ফরম্যাটে হয়ত সবদিন সবকিছু ঠিক হবে না, কিন্তু বেশির ভাগ দিনই যেন আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, সেভাবে কাজ করতে হবে।’

পরীক্ষা-নিরীক্ষা প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষার কারণে কিছু ব্যাপারতো অবশ্যই পাওয়া গেছে। ১৫ জনের স্কোয়াড তৈরি করতে গেলে সেখানে ৮-৯ জনতো ফিক্সড থাকে। কিছু জায়গা দেখার দরকার ছিল। সেখানে কার সামর্থ্য কেমন, একটা ধারণা পেয়েছি। টি-টোয়েন্টিতে ১-২ ওভারেই খেলা বদলে যেতে পারে। ওই মানসিক অবস্থা আমাদের থাকতে হবে।’

তিনি আরও যোগ করেন, ‘পরীক্ষা-নিরীক্ষা যাই থাকুক, দিনশেষে ম্যাচ জেতাই ছিল আমাদের উদ্দেশ্য। শেষ দুটি ম্যাচ আমরা ভালো বোলিং করতে পারিনি। ব্যাটিংয়ে কিছু জায়গায় ভালো করেছি। তবে ব্যালেন্সিং ব্যাটিং আমরা দাঁড় করাতে পারিনি। একইভাবে বোলিংও ভালো ছিল না।’

আল-আমিন ও মুস্তাফিজের অভাব ভালোভাবেই টের পেয়েছে বাংলাদেশ। মাশরাফিও এমনটাই মনে করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মুস্তাফিজ সব মিলিয়েই বাংলাদেশের সেরা বোলার। বিশ্ব সেরাদের একজন। আল আমিনও দারুণ ফর্মে আছে। তাদেকে বিশ্রাম দেওয়া হয়েছে, কারণ তারা যেন আরও ফিট হয়ে আসতে পারে। আমার মনে হয়, এই ম্যাচে তারা দুজন থাকলে ভিন্ন চিত্র হতে পারতো।’

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম