জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের সিরিজ শেষ হলেও টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি গ্রহণে মাশরাফি বাহিনী খুলনাতেই অবস্থান করবে। শনিবার দলের সদস্যরা থাকবেন পূর্ণ বিশ্রামে। রবিবার থেকে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশনের অনুশীলন।
খুলনা ভেন্যু ম্যানেজার আব্দুস সাত্তার কচি জানান, এখনও সাকিবদের অনুশীলনের কর্মসূচি এখনও হাতে আসেনি। তবে, রবিবার থেকে সিডিউল অনুযায়ী খুলনার এই মাঠেই সপ্তাহব্যাপী অনুশীলন শুরুর সম্ভাবনা রয়েছে। আপাতত জানুয়ারির শেষ দিন পর্যন্ত বাংলাদেশ দল খুলনাতেই অবস্থানের কথা রয়েছে।
/এমআর/








