আথারটন বলছেন, রুটের ওপর অতি নির্ভরতাই ব্যর্থতার কারণ

স্পোর্টস ডেস্ক 
১২ ডিসেম্বর ২০২১, ১৬:২২আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৬:২২

অ্যাশেজের প্রথম টেস্টে বাজেভাবে হেরেছে ইংল্যান্ড। ৯ উইকেটে হারের পর তো সাবেকরা রুটদের সমালোচনা করছেন। বিশেষ করে এই ব্যর্থতার জন্য প্রস্তুতির ঘাটতিকে দায়ী করা হচ্ছে। পাশাপাশি সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল আথারটন বলেছেন, রুটের ওপর অতি নির্ভরতাই ইংল্যান্ডকে বিপদে ফেলেছে।

অথচ দ্বিতীয় ইনিংসে জো রুট-ডেভিড মালান জুটিই আশা ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। শুরুর ধাক্কা সামলে সফরকারীরা ম্যাচে ভালোভাবে ফিরেছিল দু’জনের ১৬২ রানের পার্টনারশিপে। তাদের বিদায়ের পর ব্যাটিংয়ে এমন ধস নামলো যা এক কথায় অকল্পনীয়! ২২৯ রানে মালান-রুটের বিদায়ের পর ইংল্যান্ড অলআউট হয়ে গেছে ২৯৭ রানে।

এই হারের পর আথারটন স্কাই স্পোর্টসের কলাম বিভাগে লিখেছেন, ‘শেষ ১২ টেস্টের ফলগুলো দেখুন। তারা রুটের ওপর খুব বেশি নির্ভর হয়ে পড়েছে।’ তিনি আরও লিখেছেন, ‘আর ইংল্যান্ড যদি অস্ট্রেলিয়ায় ভালো করতে চায় তাহলে আপনি ভাবতেই পারেন যে এই সিরিজে রুটকে ভালো কিছু করতে হবে। কিন্তু তাকে সমর্থনের জন্য সঙ্গীরও তো প্রয়োজন।’

দুই ইনিংসে ইংলিশদের ব্যাটিংয়ের সমালোচনা করেন আথারটন। তার মতে, ‘মালান ভালো ব্যাটিং করেছে। কিন্তু দুই ইনিংসে একটি পার্টনারশিপ ছাড়া ব্যাটিংটা খুবই বাজে ছিল। আর এটাই তাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাদের দেখে মনে হয়েছে প্রস্তুতিটা সেভাবে নেই। আর সে জন্য তাদের প্রতি অনেক সহানুভূতি রয়েছে।’

/এফআইআর/        
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম