এনামুল পারেননি, তবে জাকিরকে হাতছানি দিচ্ছে সেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২১, ১৮:৩৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৮:৩৩

ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলকে ২৬০ রানে অলআউট করে প্রথম দিনই ব্যাটিংয়ে নেমেছিল বিসিবি দক্ষিণাঞ্চল। আজ (সোমবার) দ্বিতীয় দিন শেষে ২৮ রানের লিড নিয়েছে তারা। এনামুল হক বিজয় (৮৮) ও জাকির হাসানের (৯১*)হাফসেঞ্চুরিতে দিনশেষে দক্ষিণাঞ্চলের সংগ্রহ ৬ উইকেটে ২৮৮ রান।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বিসিবি দক্ষিণাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। দ্বিতীয় দিন ৩ রান নিয়ে শুরু করা এনামুল-পিনাক ঘোষ বেশি দূর যেতে পারেননি। পিনাক ১৬ রানে ফিরলে ভাঙে ৩০ রানের ওপেনিং জুটি।

তবে দারুণ ব্যাটিংয়ে এনামুল সেঞ্চুরির পথে হাঁটছিলেন। যদিও শতক থেকে ১২ রান দূরে থাকতে মোহাম্মদ আশরাফুলের শিকার হয়ে সাজঘরে ফেরেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা ডানহাতি ওপেনার। ১৫৬ বলে ১৪ চার ও ১ ছক্কায় এনামুল ৮৮ রানের ইনিংস খেলেন। তার সঙ্গে মিডল অর্ডারে আলো ছড়িয়েছেন  জাকির। ৯১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন এই উইকেটকিপার ব্যাটার। তার সঙ্গে তৃতীয় দিন শুরু করবেন মেহেদী হাসান (২৮*)।

পূর্বাঞ্চলের বোলারদের মধ্যে নাঈম হাসান নিয়েছেন ২ উইকেট। ব্যাটিংয়ে ৬১ রানের ইনিংস খেলা আশরাফুলও নিয়েছেন ২ উইকেট। এছাড়া পেসার এনামুল হক পেয়েছেন একটি উইকেট।

এর আগে দক্ষিণাঞ্চলের দুই স্পিনার মেহেদী হাসান ও নাসুম আহমেদের ঘূর্ণি জাদুতে ২৬০ রানে অলআউট হয় পূর্বাঞ্চল। সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন আশরাফুল।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক