স্মিথের নেতৃত্বে ফেরার দিনে ওয়ার্নারের সেঞ্চুরি মিস

স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২১, ১৮:৫৫আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৯:০১

দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং কেলেঙ্কারিতে অধিনায়কত্ব হারিয়েছিলেন স্টিভেন স্মিথ। এবারের অ্যাশেজের আগে ‍টিম পেইন নেতৃত্ব ছাড়লে প্যাট কামিন্স হন অধিনায়ক, আর স্মিথ তার ডেপুটি। অধিনায়কত্বের স্বাদ আবারও পাওয়ার ‍সুযোগ তৈরি হয়ে যায় এই ব্যাটারের। তবে এতটা দ্রুত আসবে, স্মিথ নিজেই হয়তো ভাবেননি। কামিন্স আইসোলেশনে থাকায় অ্যাডিলেড টেস্টে আবার অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্মিথ। তার অধিনায়কত্বে ফেরার দিনে আবারও সেঞ্চুরি মিস করেছেন ডেভিড ওয়ার্নার।

আজ (বৃহস্পতিবার) শুরু হয়েছে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট। অ্যাডিলেড ওভালে দিবারাত্রির টেস্টের প্রথম দিনে একটুর জন্য সেঞ্চুরি পাননি ওয়ার্নার। ৯৫ রানে আউট হয়ে গেছেন এই ওপেনার। তবে সেঞ্চুরির অপেক্ষায় থেকে দিনের খেলা শেষ করেছেন মার্নাস লাবুশেন। তিনি অপরাজিত ৯৫ রানে। এই দুই ব্যাটারের চমৎকার ইনিংসে প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৮৯ ওভারে ২ উইকেটে ২২১ রান।

অ্যাডিলেড টেস্টের আগে স্থানীয় এক রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন কামিন্স। তার পাশের টেবিলে থাকা এক লোক করোনা পজিটিভ হওয়ায় আইসোলেশনে নেওয়া হয়েছে এই পেসারকে। কামিন্স করোনা নেগেটিভ হওয়ার পরও বাড়তি সতর্কতায় সাত দিনের আইসোলেশনে পাঠানো হয়েছে। এই সুযোগে আবারও অস্ট্রেলিয়ার নেতৃত্বে ফিরেছেন স্মিথ। আর অভিষেক হয়ে গেছে পেসার মাইকেল নেসারের।

কামিন্সের জায়গায় টস করতে নামা স্মিথ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। যদিও ব্যাটিংয়ের শুরুটা ভালো ছিল না। ওপেনার মার্কাস হ্যারিস শুরুতেই ফিরে যান স্টুয়ার্ট ব্রডের শিকার হয়ে। ৩ রান করে ধরা পড়েন উইকেটকিপার জস বাটলারের গ্লাভসে। অবশ্য শুরুর ধাক্কা দারুণভাবে কাটিয়ে ওঠে অস্ট্রেলিয়া ওয়ার্নার-লাবুশেন জুটিতে।

চমৎকার ব্যাটিংয়ে নিজেদের সঙ্গে দলের রান বাড়িয়ে নেন তারা। ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ৯৪ রানে আউট হয়েছিলেন ওয়ার্নার। সেঞ্চুরি মিস করার আক্ষেপ মিটানোর সুযোগ অ্যাডিলেডে পেয়ে গিয়েছিলেন বাঁহাতি ওপেনার। কিন্তু আরেকবার যন্ত্রণায় পুড়লেন ওয়ার্নার। এবার ৯৫ রানে আউট হয়েছেন! বেন স্টোকসের বলে ব্রডের হাতে ধরা পড়ে সুবর্ণ সুযোগ নষ্ট করেন। ১৬৭ বলের ইনিংসটি ওয়ার্নার সাজান ১১ বাউন্ডারিতে।

তার বিদায়ের পর মাঠে নামেন স্মিথ। লাবুশেনকে সঙ্গে নিয়ে দিনের বাকিটা পার করে দেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। ধৈর্যশীল ব্যাটিংয়ে সেঞ্চুরির দোরগোড়ায় লাবুশেন। ২৭৫ বলে ৭ বাউন্ডারিতে অপরাজিত ৯৫ রানে। তার সঙ্গে দ্বিতীয় দিন শুরু করবেন ৭১ বলে ১৮ রানে অপরাজিত থাকা স্মিথ।

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান