বাড়ি ফেরার অনুমতি মিললো কামিন্সের

স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২১, ১৬:৫০আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৬:৫০

মাত্রই পেয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কের দায়িত্ব। অ্যাশেজের প্রথম টেস্ট দিয়ে নেতৃত্বের স্বাদও পেয়েছেন প্যাট কামিন্স। কিন্তু সুন্দর এই মুহূর্তের শুরুতেই বিষাদ ভর করবে, ঘুণাক্ষরেও ভাবেননি এই পেসার। অ্যাডিলেডের দ্বিতীয় টেস্ট শুরুর আগে আসে দুঃসংবাদ। করোনাভাইরাস আক্রান্ত একজনের সংস্পর্শে যাওয়ায় ছিটকে যান অ্যাশেজের দিবারাত্রির টেস্ট থেকে। তবে সুখবর মিলেছে। অ্যাডিলেডের আইসোলেশন থেকে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি পেয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক।

আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থাকলেও করোনা নেগেটিভ হয়েছিলেন কামিন্সে। তারপরও সাউথ অস্ট্রেলিয়া সরকারের নিয়ম অনুযায়ী তাকে চলে যেতে হয়েছিল আইসোলেশনে। অ্যাডিলেডেই ছিলেন আইসোলেশনে। তবে এখন বাড়ি ফেরার অনুমতি মিলেছে তার। আইসোলেশনের বাকি অংশ সিডনিতে নিজ বাড়িতে কাটাতে পারবেন কামিন্স।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে তারা জানিয়েছে, হোটেল থেকে নিজেই গাড়ি চালিয়ে বিমানবন্দরে যাবেন কামিন্স। সেখান থেকে চার্টার্ড বিমানে করে সিডনি যাবেন এই পেসার।

অ্যাডিলেডের দিবারাত্রির টেস্ট শুরুর আগে এক রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন কামিন্স। সেখানে তার টেবিলের সঙ্গে লাগোয়া টেবিলের এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার খবর পাওয়া যায়। কামিন্স দ্রুত রেস্টুরেন্ট ত্যাগ করে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। এরপরই পুরো দল থেকে আলাদা করে নেওয়া হয় তাকে। যে কারণে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি কামিন্স।

তার অনুস্পস্থিতিতে অস্ট্রেলিয়ার নেতৃত্বে ফেরেন স্টিভেন স্মিথ। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং কেলেঙ্কারির পর এই প্রথম অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন এই ব্যাটার। আর কামিন্সের জায়গায় টেস্ট অভিষেক হয়ে গেছে মাইকেল নেসারের।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম