আশরাফুল-ইমরুলদের ব্যর্থতায় জয়ের সুবাস পাচ্ছেন মিঠুন-সৌম্যরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২১, ২০:০৮আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ২০:১২

জয়ের জন্য ১৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় ওয়ালটন মধ্যাঞ্চল। ওপেনার মিজানুর রহমান দলীয় ২৫ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। তবে শেষ বিকালে আর কোনও বিপদ ঘটেনি। মোহাম্মদ মিঠুন-সৌম্য সরকারের ৫২ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয়ের সুবাস পাচ্ছে মধ্যাঞ্চল। জয়ের জন্য তাদের ১১২ রান প্রয়োজন, হাতে আছে ৯ উইকেট।

আজ (মঙ্গলবার) বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ২২ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করেছিল মধ্যাঞ্চল। ৫ রান যোগ হতেই অলআউট হয় তারা। ফলে ১৮ রানে এগিয়ে থেকে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংস শুরু করে। কিন্তু হাসান মুরাদের ঘূর্ণিতে ১৮০ রানেই অলআউট হয় পূর্বাঞ্চল।

ইমরুল কায়েস (৫), মোহাম্মদ আশরাফুল (১৬), আফিফ হোসেন (৫), শাহাদাত হোসেন (০), নাদিফ চৌধুরীর (১০) ব্যর্থতার পর লেট অর্ডারে প্রীতম কুমার ও নাঈম হাসানের ১০৩ রানের জুটিতে ২০০’র কাছাকাছি যেতে পারে পূর্বাঞ্চল। উইকেটকিপার ব্যাটার প্রীতম ৫৬ বলে ৫৪ রান করেছেন। এছাড়া নাঈম ৮৮ বলে খেলেছেন ৬৮ রানের ইনিংস।

প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া হাসান মুরাদ দ্বিতীয় ইনিংসে নেন ৪ উইকেট। এছাড়া আবু হায়দার রনি ও মৃত্যুঞ্জয় চৌধুরী ২টি করে উইকেট নিয়েছেন।

১৯৯ রানের লক্ষ্য পায় মধ্যাঞ্চল। শুরুতে উইকেট হারালেও মিঠুন-সৌম্যর অবিচ্ছিন্ন ৫২ রানের জুটিতে ভালো অবস্থানে থেকেই তৃতীয় দিন শেষ করেছে মধ্যাঞ্চল। তাদের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৮৭ রান। শেষ দিনে (বুধবার) ১১২ রানের লক্ষ্যে ৯ উইকেট হাতে নিয়ে মাঠে নামবে মধ্যাঞ্চল। মিঠুন ৫৪ বলে ৪২ ও সৌম্য ৬৯ বলে ৩৩ রান নিয়ে অপরাজিত আছেন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম