মনীশের অপরাজিত শতকে ভারতের সান্ত্বনার জয়

স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০১৬, ১৭:৫৯আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ১৮:০০

মনীশ।পাঁচ ম্যাচের ওয়াডে সিরিজের প্রথম চার ম্যাচে টানা হেরে হোয়াইট ওয়াশের শঙ্কায় ছিল টিম ইন্ডিয়া। তবে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে জয় তুলে হোয়াইট ওয়াশের লজ্জা এড়ালো  মহেন্দ্র সিং ধোনির ভারত। শনিবার সিডনিতে ৬ উইকেটের জয় পেয়েছে ভারত।
মনীশ পান্ডের ৮১ বলে অপরাজিত ১০৪ রানের ইনিংসে ভর করে ৪৯.৪ ওভারে অসিদের দেওয়া ৩৩১ রানের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। এদিন রোহিত শর্মা ৯৯ রানে আউট হয়েছেন।
শনিবার টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ধোনি। খেলতে নেমে প্রথম ওভারের শেষ বলে আউট হন অ্যারন ফিঞ্চ (৬)। ১১.৫ ওভারে দলীয় ৬৪ রানে আউট হন অধিনায়ক স্টিভেন স্মিথ(২৮)। ১৪.৫ ওভারে দলীয় ৭৮ রানে জর্জ বেইলি (৬) আউট হলে অসিদের তৃতীয় উইকেটের পতন ঘটে। দলীয় ১১৭ রানের মাথায় রান আউটের শিকার হয়ে ফিরে যান শন মার্শ (৭)।

১১৭ রানে চার উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে স্মিথের দল। তবে এরপরই মিচেল মার্শকে নিয়ে ঘুরে দাঁড়ান এক প্রান্ত আগলে রাখা ওপেনার ডেভিড ওয়ার্নার। ওয়ার্নার-মার্শ পঞ্চম উইকেট জুটিতে ১১৮ রান তুলেন। ৩৮.৫ ওভারে ১১৩ বলে ১২২ রানের দারুণ এক ইনিংস খেলে বিদায় নেন ওয়ার্নার। তবে মিচেল মার্শের অপরাজিত ১০২ রানে (৮৪ বলে) নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩০ রান করে অস্ট্রেলিয়া।

ভারতের হয়ে দুটি করে উইকেট নেন ইশান্ত শর্মা ও যশপ্রিত বুমরাহ।

৩৩১ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। ১৮.২ ওভারে তাদের ১২৩ রানের জুটিতে ভারতের জয়ের ভিত রচিত হয়। ৫৬ বলে ৭৮ রান করে ফিরে যান ধাওয়ান। দলীয় ১৩৪ রানে আউট হন বিরাট কোহলি। ২৩১ রানের মাথায় ভারতের তৃতীয় উইকেটের পতন ঘটে।

ওপেনার রোহিত শর্মা মাত্র ১ রানের জন্য শতক বঞ্চিত হন। ১০৮ বলে ৯৯ রান করে হেস্টিংসের শিকারে পরিণত হন তিনি।

শেষ ওভারটাতেই নাটক বেশ জমে উঠেছিল। শেষ ৬ বলে প্রয়োজন ১৩ রান। উইকেটে দুই সেট ব্যাটসম্যান ধোনি এবং পান্ডে। সবচেয়ে বড় কথা মনীশ একেবারে দাঁড়িয়ে নার্ভাস নাইনটিজের সামনে।

বোলার ছিলেন মিশেল মার্শ। প্রথম বলই দিলেন ওয়াইড। পরের বলেই ছক্কা হাঁকিয়ে বসলেন ধোনি। ৫ বলে প্রয়োজন ৬ রান। কিন্তু ওভারের দ্বিতীয় বলেই আউট হয়ে গেলেন ধোনি। ম্যাচের ভাগ্য নির্ধারণের ভার চলে আসে পান্ডের হাতে। ৯৮ রান নিয়ে ব্যাট করছিলেন তিনি।

কিন্তু ভয় পেলেন না মনীশ। তৃতীয় বলেই মিচেল মার্শকে বাউন্ডারি ছাড়া করলেন। ওই বাউন্ডারিতে জয়ের পাশাপাশি নিজের প্রথম সেঞ্চুরিটাও পূরণ করে ফেলেন তিনি। এরপরের বলেই ২ রান নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান তিনি। অসিদের সফলতম বোলার জন হেস্টিংস ৬১ রান খরচায় নেন ৩ উইকেট।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম