জেমি সিডন্সকে ব্যাটিং পরামর্শক নিয়োগ দিচ্ছে বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ ডিসেম্বর ২০২১, ১৯:৫৭আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ২১:১৪

কোচিং প্যানেলে জেমি সিডন্সের ফেরা নিয়ে একরকম গুঞ্জন ছিল। শুক্রবার এর সত্যতা স্বীকার করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। বাংলাদেশে ব্যাটিং পরামর্শকের ভূমিকায় দেখা যাবে সাবেক অস্ট্রেলিয়ান এই ক্রিকেটারকে। শুক্রবার মিরপুরে বোর্ড সভা শেষে এ কথা জানান বিসিবি সভাপতি।

অতীতে টাইগারদের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন সিডন্স। ২০০৭ সালে প্রথম দায়িত্ব নিয়েছিলেন। তার পর দায়িত্ব ছেড়েছেন ২০১১ বিশ্বকাপের পর। তবে এবার জাতীয় দলের দায়িত্ব পালন করবেন নাকি অন্য কোথাও; সে ব্যাপারে বিসিবি এখনও সিদ্ধান্ত নেয়নি। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘তাকে আমরা ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিচ্ছি। কোথায় করবে, কী করবে, সেটা এখনও ফাইনাল করা হয়নি। আশা করছি, সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারিতেই সে আমাদের এখানে ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দেবে।’

পাশাপাশি পরামর্শক হিসেবে সিডন্সের চুক্তিটা কত দিনের, সেটিও চূড়ান্ত নয়। ফেব্রুয়ারিতে তার আসার পরই আলোচনা করে চুক্তির মেয়াদ নির্ধারণ করবে বিসিবি। তখন ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ।

/আরআই/এফআইআর/এমওএফ/    
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের