আকরামের জায়গায় ক্রিকেট পরিচালনায় জালাল ইউনুস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২১, ২০:২০আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ২০:৩৬

দীর্ঘ ৬ বছর দায়িত্ব পালনের পর ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে সরিয়ে দেওয়া হলো আকরাম খানকে। তার জায়গায় নতুন কমিটিতে দায়িত্ব পেয়েছেন মিডিয়া কমিটির দায়িত্ব পালন করা জালাল ইউনুস। শুক্রবার বিসিবির বোর্ড সভা শেষে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত অক্টোবরে। নির্বাচনের আড়াই মাস হয়ে গেলেও কার্যনির্বাহী কমিটি চূড়ান্ত করা হয়নি। আগের হিসেবেই দায়িত্ব পালন করে গেছেন পরিচালকরা। বিসিবি সভাপতি পাপন ঘোষণা দিয়েছিলেন, দায়িত্ব হস্তান্তর করার আগ পর্যন্ত আগের মতোই যে যার দায়িত্ব পালন করবেন। আকরাম খান সেভাবেই ক্রিকেট পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন।

২০১৪ সালে নাজমুল হাসান পাপনের নেতৃত্বে নির্বাচিত কমিটিতে প্রথমবার ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব হাতে নেন আকরাম। পরের বছরের অক্টোবরে সতীর্থ নাঈমুর রহমান দুর্জয়ের কাছে পদ হারান তিনি। এর পর ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ফের ওই পদ ফিরে পান। টানা ৬ বছর ক্রিকেট পরিচালনা বিভাগে দায়িত্ব পালন করার পর এবার সরিয়েই দেওয়া হলো সাবেক এই অধিনায়ককে! 

অবশ্য এ নিয়ে নাটকও হয়ে গেলো গত কয়েক দিন। নতুন কমিটিতে নাম ঘোষণার আগেই তিনি জানান যে, এই বিভাগে আর থাকতে রাজি নন। পারিবারিক ব্যস্ততার কারণে ক্রিকেট পরিচালনা বিভাগে সময় দিতে পারবেন না। অথচ নতুন কমিটিতে ভিন্ন পদেই দেখা যাচ্ছে তাকে! ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে সরিয়ে আকরামকে দেওয়া হয়েছে ফ্যাসিলিটিজ বিভাগের দায়িত্ব। এই বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন তিনি।

এদিকে নতুন করে ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব পাওয়া জালাল ইউনুস গণমাধ্যমকে বলেছেন, ‘মাননীয় বোর্ড সভাপতি আমাকে একটা দায়িত্ব দিয়েছেন। সাবেক ক্রিকেটার হিসেবে আমার অভিজ্ঞতা আছে। আশা করি, আপনাদের সহযোগিতায় বর্তমান ক্লান্তিকাল পেরিয়ে যেতে পারবো। কিছু সমস্যা তো আছেই, আমার চেষ্টা থাকবে সেগুলো কাটিয়ে ওঠার। আমি চাই জাতীয় দলের ড্রেসিংরুমের পরিবেশ যেন স্বাস্থ্যকর থাকে। সেই লক্ষ্যে যাবতীয় সবকিছুই করবো আমি।’

সবমিলিয়ে দুই দফায় ২০ বছর মিডিয়া কমিটির দায়িত্বে ছিলেন জালাল ইউনুস। এবার নতুন কমিটি পেলেও আগের কমিটির ভাইস চেয়ারম্যানের পদেও আছেন তিনি।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম