কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান। ভারতের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে ডিপ ভেইন থ্রম্বোসিস নামক রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। এর ফলে অস্ট্রেলিয়া দলে তার ভবিষ্যত নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
এ প্রসঙ্গে জন ওর্চার্ড বলেছেন, ‘আজ সকালেই লেম্যান পায়ের ফোলার বিষয়টি স্টাফদের জানান।’
এর ফলে সহকারী কোচ মাইকেল ডি ভিনুটো ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে দলের ভার নেবেন।
উল্লেখ্য, অনেক সময় বয়স্ক মানুষের পা হঠাৎ করে ফুলে ব্যথা শুরু হয়, লাল হয়ে যেতে শুরু করে এবং নড়াচড়া বন্ধ হয়ে যায়। বাড়তে বাড়তে অনেক সময় ব্যথা অসহনীয় পর্যায়ে চলে যায়। এমন একটি রোগের নামই ডিভিটি বা ডিপ ভেইন থ্রম্বোসিস। যারা উড়োজাহাজে দীর্ঘ পথ পাড়ি দেন তাদের অনেকেরও এমনটি হতে পারে। ইকোনোমি ক্লাশের যাত্রীদের এ রোগটি বেশী হয় বলে একে ইকোনোমি ক্লাশ সিনড্রম (Economy class syndrome) ও বলা হয়। এখানে বলে রাখা ভালো ডিভিটি মানুষের শিরার (রক্তনালী) একটি রোগ।
/এফআইআর/








