আশরাফুলের ৭০, শফিকুলের ৫ উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২১, ২০:৩৯আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ২০:৩৯

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চল। প্রথম দিনে উত্তরাঞ্চলের পেসার শফিকুলের গতি ঝড়ে ১৬৬ রানেই শেষ হয়ে গেছে পূর্বাঞ্চলের প্রথম ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেছেন সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল।

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে পূর্বাঞ্চল। স্কোরবোর্ডে ১০ রান যোগ হতেই সাজঘরে ফেরেন অধিনায়ক ইমরুল (৫)। কোনও রান না তুলেই শামসুর রহমান (০) ও শাহদাত হোসেন (০) আউট হলে ভীষণ চাপে পড়ে তারা। অভিজ্ঞ আশরাফুল ও তরুণ আফিফ মিলে সেই চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ৫৪ রান যোগ হতেই ফিরে সাজঘরের পথ ধরেন আফিফ (৩৭)। এরপর প্রীতম কুমারও ইনিংস লম্বা করতে পারেননি (২৬)। সপ্তম ব্যাটার হিসেব আশরাফুল আউট হতেই ১৬৬ রানেই থামতে হয়েছে পূর্বাঞ্চলকে। ১৬০ বলে ৯ চার ও ১ ছক্কায় আশরাফুল ৭০ রানের ইনিংস খেলেছেন।

উত্তরাঞ্চলের বোলারদের মধ্যে পেসার শফিকুল ইসলাম সর্বোচ্চ ৫টি উইকেট নিয়েছেন। এছাড়া সানজামুল ইসলাম তিনটি ও শরিফউল্লাহ দুটি উইকেট নিয়েছেন।

পূর্বাঞ্চলকে গুটিয়ে দিয়ে শেষ সেশনে দারুণ সূচনাও পেয়েছে উত্তরাঞ্চল। দিন শেষ হওয়ার আগে বিনা উইকেটে তাদের সংগ্রহও হয়ে গেছে ৭১। তানজিদ হাসান তামিম ৩৫ ও জুনায়েদ সিদ্দিকী ৩০ রানে অপরাজিত আছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম