অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ 

ভারতের সামনে আত্মবিশ্বাসী বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২১, ২০:৫৯আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ২০:৫৯

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। ক্রিকেট, ফুটবল, হকি- যাই হোক না কেন। মাঠে ও মাঠের বাইরে উত্তাপ ছড়াবেই। ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়েই প্রথমবারের মতো শিরোপা উদযাপন করেন আকবররা। স্বভাবতই তাদের উল্লাস ছিল বাঁধভাঙা। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে ধাক্কাধাক্কি, গালাগালির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনারও জন্ম দেয় ওই ফাইনাল।

সেই ভারতীয় যুবদলের বিপক্ষে আরও একবার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে যাওয়ার মিশন নিয়ে বৃহস্পতিবার সকাল ১১ টায় মাঠে নামবে দুই দল।

অবশ্য এই ম্যাচের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশকেই দেখা যাচ্ছে। এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে ভারত সফরে তিন দলের একটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। যুব দলের অধিনায়ক রাকিবুল হাসান মনে করেন, ভারত সফরের সাফল্য এশিয়া কাপের সেমিফাইনালে কাজে দেবে।

ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে অধিনায়ক রাকিবুল হাসান বলেছেন, ‘কাল (বৃহস্পতিবার) ভারতের সঙ্গে আমাদের সেমিফাইনাল। ভারতের মাটিতে ভারতের সঙ্গে জিতে এসেছি। এটা আমাদের মানসিক ভাবে চাঙ্গা রাখবে। আশা করি, আাদের সেরা ক্রিকেট খেলতে পারবো।’

এশিয়া কাপে গ্রুপ পর্বে নেপাল ও কুয়েতকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বৃষ্টির বাধায় লঙ্কানদের বিপক্ষে তৃতীয় ম্যাচটি বাতিল হয়েছে শুধু। তার পরেও প্রথম দুই ম্যাচের বড় জয়কে আত্মবিশ্বাসের জ্বালানী হিসেবে নিচ্ছেন রাকিবুল, ‘আমরা প্রথম দুটি ম্যাচ বড় ব্যবধানে জিতেছি। সেই আত্মবিশ্বাস নিয়ে সেমিফাইনাল খেলতে নামবো।’

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ট্রফি জিতেছিল ভারতকে হারিয়ে। একই প্রতিপক্ষের বিপক্ষে এশিয়া কাপেও নিজেদের এগিয়ে রাখছেন বাংলাদেশ অধিনায়ক, ‘আমরা চেষ্টা করবো সেরা ক্রিকেট খেলে ভারতকে হারাতে। শারজাতে আমরা তিনটি ম্যাচই খেলেছি, ফলে উইকেট সম্পর্কে ধারণা স্পষ্ট। আমি মনে করি, সবদিক থেকেই ভারতের চেয়ে এগিয়ে আছি। আশা করি, ভারতের বিপক্ষে ভালো ক্রিকেট খেলে জয় নিয়েই মাঠ ছাড়বো।’

যুব দলের আরেক ক্রিকেটার আইচ মোল্লা। তিনি মনে করেন, নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলেই ভারতকে হারানো সম্ভব, ‘আমরা এশিয়া কাপে পর পর দুটি ম্যাচ ভালো ব্যবধানে জিতেছি। ভারত খুব শক্তিশালী দল, ওদের সঙ্গেও ম্যাচ খেলেছি। তাই শক্তি কিংবা দুর্বলতা সম্পর্কে ভালো জানি। আমাদের প্রস্তুতিও খুব ভালো। আশা করি, কালকে আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারবো।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম