মধ্যাঞ্চলের হয়ে বিসিএলে খেলবেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২১, ২০:২৮আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ২০:২৮

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) লংগার ভার্সনের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২ জানুয়ারি। ফাইনালের পর বিসিএলের এই চার দল নিয়ে ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্ট। আগেই জানা গিয়েছিল এই ফরম্যাটে খেলবেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার জানা গেলো ঘরোয়া লিগে খেলতে আগ্রহী সাকিব আল হাসানও। ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে মাঠে নামতে দেখা যাবে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।

বিষয়টি নিয়ে মধ্যাঞ্চল ও সাকিবের মাঝে কথাবার্তাও চূড়ান্ত হয়ে গেছে। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি বলেছেন, ‘সাকিব অনেকদিন খেলার বাইরে, তাই সে বিসিএলে খেলতে আগ্রহ দেখিয়েছে। যেহেতু সামনে বিপিএল আছে, নিজের প্রস্তুতিটা ভালো করতে চাইছে।’

তবে সাকিবকে শুরু থেকে পাওয়া যাবে কি না, তা এখনও নিশ্চিত নয় মধ্যাঞ্চল। সাকিবকে দলে পাওয়া প্রসঙ্গে দলটির ম্যানেজার মিলটন আহমেদ বলেছেন, ‘আমাদের সঙ্গে সাকিবের যোগাযোগ হয়েছে। তিনি খেলতে আগ্রহী। আমরাও তাকে স্বাগত জানিয়েছি। তবে শুরুর ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা, নিশ্চিত নই।’

মূলত কোয়ারেন্টিন ইস্যুতে সাকিবের শুরুতে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী তিন দিনের কোয়ারেন্টিন করতে হলে সাকিবকে হয়তো প্রথম রাউন্ডে দেখা যাবে না।

সিঙ্গেল লিগ পদ্ধতিতে হওয়া টুর্নামেন্টের ম্যাচগুলো হবে সিলেটে। ৯, ১১, ১৩ জানুয়ারি সিলেটের দুই মাঠে অনুষ্ঠিত হবে সব ম্যাচ। ১৫ জানুয়ারি হবে ফাইনাল। তবে ফাইনালের ভেন্যু এখনও ঠিক হয়নি। 

প্রসঙ্গত, পারিবারিক কারণে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব। সাদা বলের ক্রিকেটে তিনি সর্বশেষ খেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তার পর হ্যামস্ট্রিংয়ের চোটে শেষ দুই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন। একই চোটে তাকে পাওয়া যায়নি পাকিস্তানের বিপক্ষে তিন টি-টোয়েন্টি ও প্রথম টেস্টেও। তবে দ্বিতীয় টেস্টে খেলেছিলেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম