তাসকিন-শরিফুলদের বোলিং দেখে গর্বিত গিবসন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ জানুয়ারি ২০২২, ১৬:১৪আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৬:১৯

মাউন্ট মঙ্গানুইয়ে সকালের সেশনটা কাজে লাগিয়ে দাপুটে বোলিং করে গেছেন বাংলাদেশের পেসাররা। তাসকিন-শরিফুলদের আধিপত্যে নিউজিল্যান্ড বেশি স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পারেনি। প্রথম টেস্টে ২.৯৫ রানরেটে ৫ উইকেট হারিয়ে ২৫৮ রানে শেষ করেছে প্রথম দিন। তাইতো দিনশেষে পেস বোলারদের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন, বাংলাদেশের পেস বোলিং কোচ ওটিস গিবসন।

বাংলাদেশের উইকেটের তুলনায় পুরো উল্টো চিত্র মাউন্ট মঙ্গানুইয়ের। ফ্ল্যাট উইকেটে খেলে অভ্যস্ত বাংলাদেশের পেসাররা ভালো উইকেটে নিজেদের আগ্রাসন দেখাতে পেরেছেন। এদিন মাঠে গরম থাকাতে বেশিক্ষণ ভেজা ভাবটা থাকেনি। তবে যতক্ষণ ছিল, সুযোগটা বেশ ভালো ভাবেই কাজে লাগিয়েছেন পেসাররা।

পেসারদের নিয়ে গর্বিত গিবসন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা বাংলাদেশের উইকেটে ঘাস দেখি না। এটা একটা বিষয়। আমরা ভেবেছিলাম শুরুতে মুভমেন্ট পাবো। সেটা পেয়েছিও। আজ গরমও ছিল। যে কারণে উইকেটের ভেজা ভাবটা বেশিক্ষণ ছিল না। এখন অনেকটা ফ্ল্যাট উইকেট বলা যায়। তবে ছেলেরা যেভাবে বল করেছে, তাতে আমি গর্বিত। ওরা সারাদিন ভালো বল করেছে। মিরাজ একটা প্রান্ত থেকে রান কম দিয়ে বল করে গেছে।’

অপরিচিত ও কঠিন কন্ডিশন হওয়াতেই কোচের আনন্দটা একটু বেশি। পেসারদের নিয়ে তিনি আরও বলেছেন, ‘সব পেসারই ভালো করেছে। এবাদতও ভালো করেছে। ওদের জন্য এই কন্ডিশন কিন্তু অচেনা। আমরা একটু সামনে বল করেছি, সুইং করিয়েছি। দেখা যাবে এমন বোলিংয়ে হয়তো অন্যদিন আরও ২-৩টা উইকেট বেশি পড়েছে। কনওয়ে একটুর জন্য বেঁচে গেছে। তবে এটাই হয় আন্তর্জাতিক ক্রিকেটে। ওদের নিয়ে আমি গর্বিত।’

গিবসন মনে করেন, অন্যতম সেরা দল বলেই পুরো দিন টিকে থাকতে পেরেছে নিউজিল্যান্ড, ‘আমরা সুইং করানো নিয়ে কাজ করেছি। আজ সবাই সুইং করানোর চেষ্টা করেছে। বাংলাদেশে ওরা ব্যাক অব দ্য লেংথে বল করে বেশি। কারণ সেখানে তেমন সুইং থাকে না। আজ আরও বেশি উইকেট পেতে পারতাম। কিন্তু বুঝতে হবে আমরা বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলছি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম