নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে বোলিংয়ে নেমে শুরুতেই সাফল্য পেয়েছিল বাংলাদেশ। শরিফুল ইসলামের সৌজন্যে এসেছিল উইকেট। দ্বিতীয় দিনের সকালেও আনন্দ উদযাপন হলো এই শরিফুলের কারণেই। বাঁহাতি তরুণ পেসারের হাত ধরে আবার ভালো দিনের আভাস বাংলাদেশের। আউট হয়ে গেছেন রাচিন রবীন্দ্র।
তার বিদায়ে নিউজিল্যান্ড হারায় ষষ্ঠ উইকেট। মাউন্ট মঙ্গানুইয়ের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নামা কিউইদের প্রথম ইনিংসে সংগ্রহ ৬ উইকেটে ২৮০ রান।
প্র্রথম দিনের শেষ বিকেল রাঙিয়ে নিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। দ্বিতীয় দিনের শুরুতেও ধরা দিলো সাফল্য। শরিফুলের বলে আউট হয়ে গেছেন রবীন্দ্র। সাদমান ইসলামের হাতে ধরা পড়ার আগে এই অলরাউন্ডার ১৮ বলে করেন ৪ রান।
এর আগে প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৫ উইকেটে ২৫৮ রান। প্রথম দিনেই সেঞ্চুরি পেয়েছিলেন ডেভন কনওয়ে। তিনি খেলেন ১২২ রানের ইনিংস। হাফসেঞ্চুরি করেছিলেন উইল ইয়ং (৫২)।









