মিরাজের সাফল্যের কারণ ‘ধৈর্য’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২২, ১৪:৫০আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৬:১৬

পেসারদের জন্য সব সময়ই সহায়ক নিউজিল্যান্ডের কন্ডিশন। সেখানে স্পিনারদের সাফল্য পাওয়া বেশ কঠিন। সাফল্য পেতে অন্তত সংগ্রাম করতে হয়। মেহেদী হাসান মিরাজকেও পরীক্ষা দিতে হয়েছে গতকাল। পুরোটা দিন বল করে গেলেও উইকেট পাননি। তবে দ্বিতীয় দিন মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে কিউইদের ব্যাটিং অর্ডার ভেঙে দিতে দারুণ ভূমিকা রেখেছেন এই অফস্পিনার। এমন সাফল্যের পেছনে ধৈর্য ধরে টানা বল করতে পারাকেই সামনে আনলেন তিনি।

রবিবার ৩২ ওভার বোলিং ৮৬ রান খরচায় তিনটি উইকেট নিয়েছেন মিরাজ। তার ঘূর্ণি জাদুতে প্রথম সেশনে ৩২৮ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। দিনের খেলা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মিরাজ বলেছেন, ‘এই কন্ডিশনে স্পিন বল করা কঠিন ছিল। আমি পুরোটা সময় ধৈর্য রাখতে চেয়েছি, ঠিক জায়গায় বল ফেলেছি। এটাই হচ্ছে বিষয়।’

মিরাজের পাশাপাশি নিউজিল্যান্ডকে দ্রুত অলআউট করতে সবচেয়ে বড় অবদান শরিফুল ইসলামের। মূলত প্রথম দিন শরিফুলের বোলিংয়েই কিউইদের টপ অর্ডার ভেঙে পড়ে। মিরাজও সেটি মনে করিয়ে দিলেন, ‘আমাদের বোলাররা কাল (শনিবার) ও আজ (রবিবার) ভালো করেছে। বোলারদের মধ্যে শরিফুল মঞ্চ গড়ে দিয়েছে; ৩ উইকেট নিয়েছে। ওর উইকেটগুলো গুরুত্বপূর্ণ ছিল। সবমিলিয়ে আমাদের স্পিনারদের পারফরম্যান্স ভালো ছিল, পেস বোলাররাও খুব ভালো করেছে।’

রবিবার ৫ উইকেট হাতে নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল নিউজিল্যান্ড। এদিন মাত্র ৭০ রান যোগ করতেই অলআউট হয় তারা। নিউজিল্যান্ডকে ৩২৮ রান আটকে শুরুটাও দারুণ করে বাংলাদেশ। ১৮ ওভার পর্যন্ত কিউই বোলারদের কোনও সুযোগই দেয়নি। ১৯তম ওভারে সাদমান (২২) আউট হলে ভেঙেছে ৪৪ রানের ওপেনিং জুটি। তার পর দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়ের সলিড ব্যাটিং গড়ে দেয় মূল প্রতিরোধ। দু’জনের ১০৪ রানের জুটি ছিল দিনের সবচেয়ে আলোচিত দিক। শান্ত ৬৪ রানে ফিরলেও দিনশেষে ২ উইকেটে ১৭৫ রান নিয়ে দারুন অবস্থানে বাংলাদেশ দল। ম্যাচের পরিস্থিতি নিয়ে মিরাজ বলেছেন, ‘আমরা যখন প্রথমে শুরু করেছিলাম, ওদের ৫ উইকেট নেওয়া দরকার ছিল।ব্যাটসম্যানরাও খুব ভালো করছে। দ্বিতীয় উইকেট জুটিটা গুরুত্বপূর্ণ ছিল। যেহেতু ওপর থেকে নিয়মিত কোনও জুটি হচ্ছিল না। তাই বিষয়টা আমাদের আত্মবিশ্বাস দেবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম