মুশফিককে হারিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক 
০৩ জানুয়ারি ২০২২, ০৬:১১আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ০৮:৫৪

তৃতীয় দিনে লাঞ্চ ব্রেকের বাকি তখন ২০ মিনিট। মুশফিক আর কিছুক্ষণ টিকে থাকলেই তৃতীয় দিনের প্রথম সেশনটা স্বস্তিতে শেষ করে পারতো বাংলাদেশ। কিন্তু ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হওয়ায় এই সেশনে দুটি উইকেট হারাতে হয়েছে বাংলাদেশকে। নিউজিল্যান্ডের বিপক্ষে লাঞ্চ ব্রেকের আগে প্রথম টেস্টের প্রথম ইনিংসে সফরকারীদের সংগ্রহ ৪ উইকেটে ২২০ রান। পিছিয়ে আছে ১০৮ রানে। ক্রিজে আছেন মুমিনুল হক (১৭) ও লিটন দাস (১২)।  

সতর্ক থেকে ব্যাট করা বাংলাদেশ এই সেশনে খেলেছে ২৬ ওভার। ২ উইকেট হারিয়ে যোগ করতে পেরেছে ৪৫ রান। বলা যাবে না বাংলাদেশ পুরো সেশন স্বস্তিতে খেলেছে। বরং নড়বড়ে ব্যাটিংয়ে টিকে থাকার চেষ্টা করেছে। ভাগ্যের ছোঁয়া না থাকলে উইকেট আরও একটি পড়তে পারতো।

অথচ দ্বিতীয় দিন আলো ছড়িয়েছিলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। তার দারুণ ব্যাটিং নিউজিল্যান্ডের বিপক্ষে প্রত্যাশাও বাড়িয়ে দেয় অনেক। কিন্তু তৃতীয় দিন নড়বড়ে ব্যাটিংয়ের মাশুল দেন শেষ পর্যন্ত। অফস্টাম্পের বাইরের বল অযথা খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন গালিতে। তাতে দিনের শুরুতেই তার উইকেট পতনে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ।

মাউন্ট মঙ্গানুইয়ে জয় মাঠে নেমেছিলেন আগের দিনের ৭০ রান নিয়ে। সঙ্গে ছিলেন টেস্ট অধিনায়ক মুমিনুল। নিল ওয়াগনারের বাইরের বলটা ছেড়ে দিলেও হতো। কিন্তু ফুট ওয়ার্ক না করে খেলতে গিয়ে বিপদ ডেকে আনেন জয়। ক্যাচ নিয়ে নেন হেনরি নিকোলস। তাতে ২২৮ বলে ৭৮ রানেই শেষ হয় জয়ের দুর্দান্ত একটি ইনিংস।  তার পর মুমিনুলও ক্যাচ তুলে দিয়েছিলেন কাইল জেমিসনকে। কিন্তু কিউই পেসার তা হাতে জমাতে পারেননি।

নতুন বল নেওয়ার আগের ওভারে তো ভাগ্যের পরশে বেঁচে যান মুমিনুল! আবারও নিল ওয়াগনারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন। কিন্তু থার্ড আম্পায়ার পায়ের নো বল দেওয়ায় জীবন পান বাংলাদেশ অধিনায়ক। 

তার পর অবশ্য মুশফিক-মুমিনুল মিলে সতর্ক থেকেই পার করার চেষ্টা করেন কিছুটা সময়। কিন্তু মনোযোগ ধরে রাখতে না পারায় থিতু হতে পারেননি মুশফিক। বোল্টের ফুলার লেন্থের বল বুঝতেই পারেননি অভিজ্ঞ ব্যাটার। ভুল লাইন ধরে খেলতে গিয়ে মুশফিক বোল্ড হয়ে ফিরেছেন ১২ রানে। তার ৫৩ রানের ইনিংসে ছিল একটি চার।

গতকাল শুরুতে দুই ওপেনার সাদমান ও জয় মিলে এগিয়ে নিচ্ছিলেন স্কোরবোর্ড। তবে ইনিংস বড় করতে পারেননি সাদমান। নিল ওয়াগনারকে রিটার্ন ক্যাচ দিয়ে বিদায় নেন এই ওপেনার। তাতে ৪৩ রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা। ফেরার আগে ৫৫ বলে এক বাউন্ডারিতে ২২ রান করেন সাদমান।

তার পরেই দারুণ ব্যাটিংয়ে কিউই বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়েছেন শান্ত ও জয়। দু’জনের প্রতিরাধে এই জুটিতে যোগ হয় ১০৪ রান। পরে এই জুটি ভেঙে দেন ওয়াগনার। ফুল লেংথের বলে শান্তকে ক্যাচ বানান ইয়াংয়ের। শান্তর ৬৪ রানের ইনিংসে ছিল ৭টি চার ও ১টি ছয়। গতকালকের মূল প্রতিরোধটাই গড়েন এই দু’জন। 

এর আগে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ১০৮.১ ওভারে অলআউট হয়ে যায় ৩২৮ রানে। ৭০ রান যোগ করতে শেষ ৫ উইকেট হারায় স্বাগতিকরা। যার মধ্যে টানা তিনটিই ছিল মিরাজের শিকার। বাংলাদেশের সবচেয়ে সফল বোলার শরিফুল। বাঁহাতি পেসার ২৬ ওভারে ৬৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। মিরাজও পেয়েছেন ৩ উইকেট, ৩২ ওভারে তার খরচ ৮৬ রান। অন্যদিকে পার্টটাইম বোলার মুমিনুলও সাফল্যের সাগরে ভেসেছেন। ৪.১ ওভারে মাত্র ৬ রান দিয়ে তিনি নিয়েছেন কনওয়ে ও নিকোলসের গুরুত্বপূর্ণ উইকেট দুটি। এবাদত হোসেন পেয়েছেন ১ উইকেট।

/এফআইআর/ 
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম