সেঞ্চুরির কাছে গিয়েও পারলেন না মুমিনুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২২, ১০:৪৫আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১০:৫৪

নিউজিল্যান্ড কন্ডিশন জয় করে দারুণ ব্যাটিংয়ের প্রদর্শনী বাংলাদেশের। দেশের বাইরে ব্যর্থতার ‘সিল’ লেগে যাওয়া মুমিনুল হকের ব্যাটেও ফুটলো হাসি। চমৎকার ব্যাটিংয়ে সেঞ্চুরির কাছাকাছি চলে গিয়েছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্য, মাত্র ১২ রানের আক্ষেপে পুড়তে হলো তাকে। ৮৮ রানে আউট হয়ে গেছেন বাংলাদেশ অধিনায়ক।

মুমিনুলের বিদায়ে বাংলাদেশ হারায় পঞ্চম উইকেট। আজ (সোমবার) চলছে মাউন্ট মঙ্গানুই টেস্টের তৃতীয় দিন। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩৭০ রান। প্রথম ইনিংসে ৩২৮ রান করা কিউইদের বিপক্ষে সফরকারীরা পেয়েছে ৪২ রানের লিড।

তৃতীয় দিনের শুরুতে উইকেট হারালেও একপ্রান্ত আগলে রেখে রানের চাকা বাড়িয়ে নিয়েছেন মুমিনুল। ব্যক্তিগত প্রাপ্তিতে নতুন আরেকটি অর্জন যোগ করতে যাচ্ছিলেন তিনি। কিন্তু ট্রেন্ট বোল্টের বলে এলবিডব্লিউ হয়ে শেষ তার ইনিংস। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ৮৮ রানে আউট হয়ে যান তিনি। ২৪৪ বলের ধৈর্যশীল ইনিংসটি বাংলাদেশ অধিনায়ক সাজান ১২ বাউন্ডারিতে।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম