এমন উইকেট নিউজিল্যান্ডও আশা করেনি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২২, ১৭:৫৫আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৭:৫৫

নিউজিল্যান্ডের কন্ডিশন পেসারদের জন্য স্বর্গরাজ্য হলেও মাউন্ট মঙ্গানুইয়ে বেশ সংগ্রাম করতে হয়েছে ফাস্ট বোলারদের। তুলনামূলক ব্যাটারাই এখানে সফল হয়েছেন। ম্যাচের তিন দিন শেষ হলেও এখানও দুই ইনিংস শেষ হয়নি। ব্যাটারদের জন্য এত ভালো উইকেট হবে, তা ভাবতে পারেনি স্বাগতিকরাও। তৃতীয় দিনের খেলা শেষে কিউই পেসার ট্রেন্ট বোল্ট এমনটাই জানিয়েছেন।

নিউজিল্যান্ডে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে স্পষ্টভাবেই এগিয়ে আছে বাংলাদেশ। ৬ উইকেটে ৪০১ রান করে দিন শেষ করেছে তারা। ইতিমধ্যে ৭৩ রানের লিড পেয়ে গেছে সফরকারীরা। এমন উইকেট আশা না করলেও এখানে খেলার ইতিবাচক দিক দেখছেন বোল্ট, ‘আমার মনে হয় এটা দারুণ সুন্দর জিনিস। আমরা হয়তো আশা করিনি এত ভালো উইকেট হবে।’

কিউই বোলারদের ব্যর্থতার পেছনে বাংলাদেশি ব্যাটারদের সাফল্যও সামনে আনলেন বাঁহাতি পেসার, ‘আমার মনে হয়েছে, রাচিন (রবীন্দ্র) যেভাবে কয়েক ওভার বল করেছে, এটা আসলে বোলারদের স্মার্ট বোলিংয়ের ওপর নির্ভর করে। আমাদের সবচেয়ে শক্তিশালী রেসিপি বের করতে হবে। বাংলাদেশের ব্যাটারদের কৃতিত্ব দিতে হবে। তারা সুন্দর খেলেছে। ম্যাচটি বেশ ভালোভাবে সাজানো হয়েছে।’

তিনি আরও যোগ করেছেন, ‘তারা (বাংলাদেশের ব্যাটার) সংকল্পবদ্ধ ছিল। আমাদের ফিরে আসতে ও স্পেলের পর স্পেল বল করতে বাধ্য করেছে। এটাই মূলত টেস্ট ক্রিকেট। উইকেট অবশ্যই বেশ ভালো। আমরা যেভাবে সেখানে ঝুলে ছিলাম, ম্যাচকে খুব বেশি এগিয়ে যেতে দেইনি। শেষ দিকে জোড়া উইকেট পেয়ে ভালো লাগছে।’

বোল্ট মনে করেন, মঙ্গলবার প্রথম সেশনেই বোঝা যাবে এই টেস্টের ভাগ্যে কী আছে, ‘আগামীকাল (মঙ্গলবার) আমাদের জন্য একটি বড় দিন। আশা করছি আমরা শেষ পর্যন্ত এগিয়ে যেতে পারবো। দেখে মনে হচ্ছে, এই টেস্ট ম্যাচ চূড়ান্ত পর্যায়ে যাবে। বাংলাদেশ একবারই ব্যাট করতে চাইবে। আর বড় স্কোর করতে চাইবে। তারা গত কয়েকদিনের মতোই আমাদের ওপর চাপ সৃষ্টি করতে চাইবে। তিনটি ফলাফলই (জয়, হার, ড্র) হতে পারে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম