ঐতিহাসিক জয়ে পরিসংখ্যানও ওলট-পালট করেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
০৫ জানুয়ারি ২০২২, ১২:২৯আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১২:৩৬

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ নিউজিল্যান্ডে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সব সংস্করণ মিলিয়ে আগের সব ম্যাচে যেখানে হারই নিয়তি ছিল। সেখানে বর্তমান টেস্ট চ্যাম্পিয়নদের হারিয়ে নিজেদের পরিসংখ্যানের পাতা ওলট-পালট করেছে মুমিনুলের দল। তাতে ঘরের মাঠে টানা কর্তৃত্ব করা নিউজিল্যান্ড পেলো হারের তিক্ত স্বাদ।

এবার দেখে নেওয়া যাক সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়ে পরিসংখ্যান বইয়ে নতুন কী সংযোজন করেছে বাংলাদেশ দল…

১. টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয়

মাউন্ট মঙ্গানুইয়ে পাওয়া ৮ উইকেটের জয়টি নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। আর আগে ১৫ টেস্টে মুখোমুখি হয়েছে দুই দল। হেরেছে ১২টিতেই! পাশাপাশি এটি টেস্ট চ্যাম্পিয়নশিপেরও প্রথম জয় বাংলাদেশের। আগের ৯টি টেস্টেই তারা হেরেছে।

২. বাংলাদেশের প্রথম জয় নিউজিল্যান্ডেও

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে আগের ৩২ ম্যাচের (সব ফরম্যাট মিলে) সবকটিতেই জিতেছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে টানা এতগুলো ম্যাচ অপরাজেয় থাকার নজির আর নেই। অবশেষে কিউইদের আধিপত্যে ছেদ ঘটলো মাউন্ট মঙ্গানুইয়ে।

৩. টানা ১৭ টেস্ট পর ঘরের মাঠে হারের স্বাদ পেলো নিউজিল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে হারের আগে ঘরের মাঠে টানা ১৭টি টেস্ট জিতেছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে এটাই ছিল কিউইদের টানা জয়ের নজির। তাদের অগ্রযাত্রা থামিয়ে দিয়েছে বাংলাদেশ। তাতে ঘরের মাঠে টানা ৮ সিরিজ জয়ের ধারাতেও ছেদ পড়েছে নিউজিল্যান্ডের।

৪. দেশের বাইরে ষষ্ঠ টেস্ট জয় মুমিনুলদের

দেশের বাইরে টেস্ট জয়ের নজির খুব বেশি নেই বাংলাদেশের। কিউইদের হারানোর আগে ৫টি টেস্ট জয়ের নজির ছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি (২০০৯) ও জিম্বাবুয়ের বিপক্ষে দুটি (২০১৩ ও ২০২১); আর শ্রীলঙ্কার বিপক্ষে একটি (২০১৭)। সর্বশেষ এই বছর নিউজিল্যান্ডকে হারিয়ে ষষ্ঠ টেস্ট জিতলো লাল-সবুজরা।

৫. দেশের হয়ে টেস্টের দ্বিতীয় সেরা বোলিং এবাদতের

দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে ৬ উইকেট শিকার করেছেন এবাদত। টেস্টে যা বাংলাদেশের কোনও পেসারের দ্বিতীয় সেরা বোলিং। টেস্টের সেরা বোলিং পেসার শাহাদাত হোসেনের। ২০০৮ সালে ঢাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন শাহাদাত। এছাড়া ২০১৩ সালের পর প্রথম বাংলাদেশি পেসার হিসেবে ৫ উইকেটের বেশি নেওয়ার নজিরও গড়েছেন এবাদত। সর্বশেষ রবিউল ইসলাম এমনটা করতে পেরেছিলেন।

৬. এই প্রথম টেস্টে ১৩ উইকেট নিলো বাংলাদেশের পেসাররা

মাউন্ট মঙ্গানুইয়ে ১৩ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসাররা। টেস্টে বাংলাদেশের পেসারদের এটাই সর্বোচ্চ। আগের সর্বোচ্চ শিকার ছিল ১১ উইকেট- ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে। এর মধ্যে ৯টি উইকেট এসেছে দ্বিতীয় ইনিংসে।            

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম